চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির ৫৪ বছর উপলক্ষে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

দর্শকের কাছে পৌঁছাতে যুগোপযোগী পরিবর্তনের অঙ্গীকার আর প্রত্যয়ের মধ্য দিয়ে ৫৪ বছরে পা রাখলো বাংলাদেশ টেলিভিশন। এ উপলক্ষে প্রতিবারের মতোই এবারো বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।

সোমবার সকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বিটিভির ৫৩ বছর পূর্তিতে ‘গানে গানে সকাল শুরু’ বিশেষ পর্ব প্রচার করা হয়। বিশেষ এ পর্বে গান গেয়ে শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা। গানের পাশাপাশি টেলিভিশনে শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকূশলীরা স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদসহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, বাংলাদেশের যেসব বেসরকারি টেলিভিশন চ্যানেল আছে, সেগুলোর বিকাশে বিটিভির সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। তারা বলেন, রুচিশীল অনুষ্ঠান তৈরিতেও অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ টেলিভিশন।

বিটিভির বর্ষপূর্তিতে চ্যানেল আইয়ের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা শিল্পীসহ গুণীজনেরা। উপস্থিত অতিথিরা বলেছেন, বাংলাদেশে টেলিভিশন দেশের প্রত্যেকটি মানুষের টেলিভিশন। এ টেলিভিশন বাংলাদেশের মানুষদের মনের কথা বলে। বিনোদনের খোরাক জোগায়।

মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্মের পরের বছর সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশ, মাটি ও মানুষের কথা বলার ব্রত নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। শুরুটা পাইলট প্রকল্প হিসেবে। সেসময় ডিআইটি ভবন থেকে স্বল্প সময়ের জন্য সাদাকালো সম্প্রচার হতো। তিন বছর পর স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ। ১৯৭৫ এর ৯ই ফেব্রুয়ারি বিটিভি রামপুরায় স্থানান্তর হয়।

১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেয়ার মাধ্যমে নতুন যুগে পা রাখে বিটিভি। এখন বিটিভি ওয়ার্ল্ড এর মাধ্যমে দেশের বাইরেও নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে।

বিনোদনের পাশাপাশি সরকারি গণমাধ্যম হিসেবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনের অন্যতম লক্ষ্য- তথ্য সম্প্রচার, শিক্ষা বিস্তার এবং উন্নয়নে ভূমিকা রাখা। প্রতিষ্ঠার পর থেকেই বিটিভি নাটকসহ বিনোদন এবং তথ্যসমৃদ্ধ অনুষ্ঠান প্রচার করে আসছে। সে সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদের জন্য বাংলাদেশ টেলিভিশন ২০০১ সালে এবিইউ এর সাহায্যে একটি ডিজিটাল গ্রাউন্ড স্টেশন স্থাপন করে।


ছবি: তানভীর আশিক

বিটিভি বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সম্ভাবনার কথা তুলে ধরে বিশ্বমানচিত্রে দেশের উজ্জ্বল ছবি এঁকে যাবে বলে প্রত্যাশা সবার।

ট্যাগ: চ্যানেল আইবিটিভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন সঞ্জীব চৌধুরীর গল্প

পরবর্তী

রাজশাহী সীমান্তে ৩ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী সীমান্তে ৩ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

সেরেনা ও তার স্বামী নবজাতককে কোলে নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হওয়ার চার মাস পর কোর্টে ফিরছেন সেরেনা

সর্বশেষ

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT