চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিআরসি’কে ১৩৮ কোটি টাকা দিতে রবির প্রতি নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A

বিটিআরসির নিরীক্ষা দাবির পাওনা হিসেবে ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসে সমান পাঁচ কিস্তিতে পরিশোধ করতে রবি আজিয়াটার প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে রবির করা আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রবির পক্ষে ছিলেন আইনজীবী তানজিব উল আলম ও আইনজীবী কাজী এরশাদুল আলম প্রমুখ। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

আজকের আদেশের বিষয়ে আইনজীবী কাজী এরশাদুল আলম সাংবাদিকদের বলেন: পাঁচ মাসে সমান পাঁচটি কিস্তিতে রবি ১৩৮ কোটি টাকা দেওয়া সাপেক্ষে বিটিআরসির পাওনা দাবি আদায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ৩০ জানুয়ারির মধ্যে রবিকে প্রথম কিস্তির টাকা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে রবির যন্ত্রপাতি আমদানিতে অবিলম্বে অনাপত্তিপত্র দিতে বলা হয়েছে।

এর আগে রবির কাছে নিরীক্ষা দাবির ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনার কথা বলে বিটিআরসি। ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে এই পাওনা বলে উল্লেখ করা হয়। তবে রবি সব সময় বলে আসছে নিরীক্ষায় তাদের যুক্তি বিবেচনায় নেওয়া হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিটিআরসিরবিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড আটবার সেমিতে ম্যানসিটি, হালান্ডের মৌসুম ‘যথেষ্ট ভালো ছিল না’

এপ্রিল ৫, ২০২৬

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয় এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

এপ্রিল ৫, ২০২৬

কনকচাঁপাকে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া

এপ্রিল ৫, ২০২৬

যশোরে এক রাতের চুরিতে অনিশ্চয়তায় ৬শ’ বিঘা জমির ধান চাষ

এপ্রিল ৫, ২০২৬
অস্কার

হৃদরোগের কারণে অবসর নিলেন ব্রাজিলের অস্কার

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT