চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়-পিনাকের ফিফটির পর মুরাদের স্পিন ঝলক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে দারুণ শুরুর পর দ্রুত পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বিসিবি দক্ষিণাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে জাকির হাসান ও অধিনায়ক ফরহাদ রেজার ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি আবার কক্ষপথে ফিরিয়েছে দলটিকে।

প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজি আসরের লিগপর্বের ম্যাচগুলো চার দিনের হলেও ফাইনাল পাঁচ দিনের। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমদিন শেষে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২৬১ রান।

৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। টুর্নামেন্টের ৪ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট দখলে তরুণ বাঁহাতি স্পিনারের। ফরহাদ ৪৬ ও জাকির ৪৪ রানে অপরাজিত আছেন।

কুয়াশাময় সকালে মিরপুরে ঘাসের উইকেট পেয়েও বিসিবি দক্ষিণাঞ্চলের ওপেনিং জুটি বিচ্ছিন্ন করতে পারছিলেন না ওয়ালটন মধ্যাঞ্চলের বোলাররা। চা-বিরতির আগে ৫২তম ওভারে আসে প্রথম সাফল্য।

এনামুল হক বিজয় ও পিনাক ঘোষের ওপেনি জুটিতে আসে ১৩৭ রান। পিনাককে বোল্ড করে ব্রেক-থ্রু এনে দেন মুরাদ। বাঁহাতি স্পিনার বিজয়, তৌহিদ হৃদয় ও মেহেদী হাসানকে সাজঘরে পাঠান। পিনাক ১৬১ বলে ৬৫, বিজয় ১৭১ বলে ৭৬ রান করেন।

১৩৭-এ প্রথম উইকেট হারানো দক্ষিণাঞ্চলের স্কোরকার্ডের চেহারা হঠাৎ বদলে যায় মুরাদের ঘূর্ণিতে। ১৮১-তে ৫ উইকেট হারিয়ে বসে তারা। জাকির ও ফরহাদের প্রতিরোধ শেষে ভালো অবস্থানে নিয়ে গেছে।

Reneta

মুরাদ ২০ ওভার হাত ঘুরিয়ে ৭০ রান দিয়ে ৪ উইকেট নেন। অপর উইকেটটি নিয়েছেন আবু হায়দার রনি।

Jui  Banner Campaign
ট্যাগ: তৌহিদপিনাকবিজয়বিসিএল-২০২১মুরাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর যে যে পেশায় ফিরছেন উপদেষ্টারা!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT