বাংলা গানের ১৬জন জনপ্রিয় শিল্পীকে দিয়ে গাওয়ানো হয়েছে জাতীয় সঙ্গীত। আসছে ১৬ই ডিসেম্বর গানটি ইউটিউবে মুক্তি দেয়া হবে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান ‘আমার সোনার বাংলা’র প্রথম ১২ লাইন আমাদের জাতীয় সঙ্গীত। কিন্তু এরপর গানটির আরো ১৫ লাইন রয়েছে, যা হয়তো জানেনা অনেকেই।
জাতীয় সঙ্গীতের অংশটুকুর পাশাপশি বাকি অংশটুকু নিয়ে কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরীর পরিকল্পনা এবং তার ও রোকন ইমনের সঙ্গীতায়োজনে গাইলেন বিভিন্ন ধারার তিন প্রজন্মের ১৬ জন শিল্পী।
কণ্ঠ দেয়া ১৬ জন শিল্পীরা হলেন, ফেরদৌস ওয়াহিদ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, জুলি, তপু, পিন্টু ঘোষ, জয় শাহরিয়ার, শারমিন সাথী ময়না, নিশিতা, ঝিলিক, এহসান রাহী, মালা, শৌরিন, ইমন ও নির্ঝর চৌধুরী।
গানটির মডেল হিসেবে পারফর্ম করেছেন এভারেস্ট জয়ী এম এ মুহিত।







