চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে হাতিরঝিলে আলোর ঝলকানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

মাত্রই রাত আটটা বাজল। হাতিরঝিলের গুলশান-তেজগাঁও লিংক রোডের মাথায় জ্বলে উঠল লাল-নীল-বেগুনী আলো। বিজয়ের গানের তালে নেচে ওঠা জলের সাথে আলোর যোগ দেয় হাতিরঝিলের ঝর্ণা। সেই সাথে দৃষ্টিনন্দন আতশবাজি। বিজয়ের ৪৭ বছরে হাজারো দর্শক দেখলেন বাংলাদেশের অর্জন।

সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় ও ম্যাক্সগ্রুপের যৌথ উদ্যোগে হাতিরঝিলে অনুষ্ঠিত হয় ‘সময় এখন আমাদের; সময় এখন বাংলাদেশের’ শীর্ষক জমজমাট আলোক উৎসব। উৎসবের শুরুতে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের কাছে অনেক ঋণ আমাদের। তাদের যে স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ গড়া, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে সে ঋণ শোধ করতে হবে। সেই ঋণ কতটা শোধ করতে পেরেছি দেশবাসীকে জানানো আজকের আয়োজনের প্রধান উদ্দেশ্য।’

প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কতটা অর্জিত হলো দেশবাসীকে এই আলোক উৎসবের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মো. আলমগীর বলেন, ‘এধরণের শো অনেক দেশেই এখনো হয় নাই। সে তুলনায় আমাদের দেশ কয়েক ধাপ এগিয়ে গেছে। ’

তিনি আরও বলেন, রোবট সোফিয়া বাংলাদেশে আসায় আমরা জানতে পেরেছি আমাদের দেশেরও অনেক উদ্ভাবক রোবট বানাচ্ছে। আমাদের দেশের কেউ যদি ‘ম্যাক্স কাপল’ নামে সোফিয়ার মতো দুইটি রোবট বানাতে চায় ম্যাক্সগ্রুপ সব ধরণের আর্থিক পৃষ্ঠপোষকতা করবে।

হাতিরঝিলে বাবা-মায়ের সঙ্গে আলোর নাচন দেখতে বাড্ডা থেকে এসেছে সাত বছরের শিশু আয়মান জামান। আতশবাজি আর ঝর্ণার খেলা তার সবচে ভালো লেগেছে বলে জানায় চ্যানেল আই অনলাইনকে।

Reneta

অনুষ্ঠানের প্রচার সহযোগী ছিল গান বাংলা। দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন ঈগল ড্যান্স গ্রুপের শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাতিরঝিল
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT