চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছেন বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার বিজয়ের ৪৯তম বার্ষিকীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজধানী ঢাকা থেকে সাভারের স্মৃতিসৌধ। রাজধানী থেকে সাভারের স্মৃতিসৌধে যাওয়ার পথে পথে রাতের আলোকসজ্জা বিজয়ের গৌরবের ইঙ্গিত নির্দেশ করে। নিকষ কালো পেরিয়ে উদয় হওয়া সূর্যটাও প্রস্তুত হয় প্রভাত ফেরিতে, যেখানে সাধারণ মানুষের সঙ্গে জাতীর বীরদের শ্রদ্ধার মিছিলে সামিল হয় রাজনীতিবিদ ও সাংস্কৃতিক নেতাকর্মীরা।

স্বাধীনতার ৪৯ বছর আর জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সবকিছু মিলিয়েই এবারের বিজয় দিবসের অন্যরককম তাৎপর্যপূর্ণ দেশের মানুষের কাছে। রাজনীতিবিদরাসহ সচেতন মহল চান মুক্তিযুদ্ধই হোক রাজনীতির মূল প্ররণা।

আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলগুলো সম্প্রীতির স্লোগান যেমনি তুলেছে, তেমনি স্বাধীনতাবিরোধী আর উগ্রবাদীদের সঙ্গে কোনো আপোষ নেই বলেও ঘোষণা দিয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সকালে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Reneta

সেসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ অসংখ্য কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

পরে বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্নশ্রেণী-পেশার মানুষসহ সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজয়ের দিনে সম্প্রীতির রাজনীতির কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপিও।

এসময় দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে গণতন্ত্র ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলছে দলটি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামীলীগ নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে প্রতারণার রাজনীতি করছে।

দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আওয়ামীলীগ স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না বলে জিয়াউর রহমানকে অসম্মান করে। গণতন্ত্রে বিশ্বাস করে না বলে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। স্বাথীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

বিজয়ের প্রথম প্রহরে সাভারের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র বারিস্টার শেখ তাপস।   

বিজয়ের দিনে জাতিগতভাবে সকল সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ও।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় স্মৃতিসৌধমহান বিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT