চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে ঢাবি বিজয় একাত্তর হলে নানা আয়োজন

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
১০:৪৯ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠান।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে প্রভোস্ট অ্যাওয়ার্ড, বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষক ড. খাদেমুল হক।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ে ১১টি এবং খেলাধুলায় ৪টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া বিভাগে ভালো ফল করায় ১২ জনকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অসাম্প্রদায়িকতা, মানবিক গুণাবলি, চেতনার বিকাশ ঘটানো, উদার নৈতিকতা- এসকল গুণাবলির অনুশীলন ক্ষেত্র। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসকল গুণাবলির চর্চা অব্যহত রাখবে।

হেলাল মোর্শেদ খান বলেন, আমরা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছি, মানুষ জীবন দিয়েছে, সেই চেতনা যেন হারিয়ে না যায়। এমন যেন না হয়, আমরা মারা যাওয়ার পর আমাদের কবরের উপর স্বাধীনতাবিরোধীরা দাঁড়িয়ে আমাদের ঘৃণার চোখে দেখে। এজন্যে মুক্তিযুদ্ধের পক্ষেই যেন তরুণদের প্রথম ভোটটা যেন যায়।

Reneta

তরুণদের উদ্দেশে নুজহাত চৌধুরী বলেন, তোমরা যেখানেই থাকবে, কখনো স্বাধীনতার চেতনার বিষয়ে আপোষ করবে না। কারণ তোমরা যখন বড় কোনো দায়িত্বে বসবে, তখন মনে রাখবে তোমাদের এই চেয়ার ৩০ লক্ষ মানুষের রক্তে গড়া।

এসময় তিনি সামনের নির্বাচনে তরুণদের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে দেওয়ার আহ্বান জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিবিজয় একাত্তর হলমহান বিজয় দিবস উদযাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT