মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
দুপুরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন বিএনপি চেয়ারপার্সন। ওই সময় তার সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খানসহ দলের শীর্ষ নেতারা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, একটি দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনা দেবে বিএনপি।
তাদেরকে এই সুযোগ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।








