চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসের প্রথম প্রহরে সারা দেশে বিনম্র শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সারা দেশে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ।

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা শ্রদ্ধা জানান। এরপর বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শ্রদ্ধা জানান।

পরে শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ঢল নামে মানুষের। লাখো মানুষের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে ওঠে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

বন্দর নগরী চট্টগ্রামে বিজয় দিবসের প্রথম প্রহরে কোর্টহিলে ৩১বার তোপধ্বনি এবং কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদদের প্রতি সশস্ত্র সালাম ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন সমাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জাতির শেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

রাজশাহীতে বিজয় দিবসের প্রথম প্রহরে নগরীর ভুবনমোহন পার্কে শহীদদের শ্রদ্ধা জানান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ

Reneta

রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ভাস্কর্য অর্জনে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় বিভাগীয় ও জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আমার চ্যানেল আই দর্শক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।

ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পরে শ্রদ্ধা জানায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন।

কুড়িগ্রামে বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা জানানো শহীদ বেদীতে।সারফেইসগাইবান্ধায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রসাশন, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

জামালপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ।

লক্ষ্মীপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১বার তপোধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচীর শুরু হয়। শহরের বিজয় চত্ত্বরে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

চাঁদপুরে বিজয় দিবসের প্রথম প্রহরে ভাস্কর্য অঙ্গীকারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসবিজয়ের মাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT