চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ৫০ বছর পর রাষ্ট্রীয় মর্যাদায় বীর শহীদরা সমাহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বীর শহীদদের সমাধিতে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের মুসলিম বাজার বধ্যভূমিতে পাওয়া মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদদের দেহাবশেষ রাষ্ট্রীয় সম্মাননায় সমাহিত করা হয়েছে।

সোমবার সেইসব বীর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী। এই উদ্যোগের তত্ত্বাবধানে ছিলেন ড. এম এ হাসান। তিনি এই দেহাবশেষগুলো নিয়ে গবেষণা করেন এবং তাদের পরিচয় উদঘাটনেরও চেষ্টা করেন।

সেনাবাহিনীর উদ্যোগে মিরপুর থেকে প্রায় ৫ হাজার কঙ্কাল এবং বেশ কিছু খুলি উদ্ধার করা হয়। তবে এ সকল দেহাবশেষের আলাদাভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মুক্তিযুদ্ধে গণহত্যায় শহীদদের দেহাবশেষের অবশিষ্টাংশ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করার পর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, এই দায়িত্ব পালন করতে পেরে সেনাবাহিনী গর্বিত। সেনাবাহিনীর উপর এমন মহতী কর্মের দায়িত্বভার অর্পণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

আজ মিরপুর বধ্যভূমিতে রাষ্ট্রীয় সকল আচার মেনে প্রতীকীভাবে ৫টি কবরে এই বীর যোদ্ধাদের দেহাবশেষ সমাহিত করা হয়।

শুরুতে শহীদদের উদ্দেশে নীরবতা পালন, রাষ্ট্রীয় সম্মান জানানোর জন্য গান স্যালুট প্রদান করা হয়। এরপর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ড. এম এ হাসান শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের অসংখ্য বধ্যভূমিতে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়। মিরপুর মুসলিম বাজার বধ্যভূমি এসব বধ্যভূমিগুলোর মধ্যে অন্যতম। পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট রাজাকারদের হিংস্রতা যে কত ভয়াবহ ছিল তার প্রমাণ পাওয়া যায় ১৯৯৯ সালের জুলাই মাসে। ২৭ জুলাই ১৯৯৯ তারিখে মিরপুর ১২নং সেকশনের নূরী মসজিদের সংস্কার কাজ করার সময় কূপ খনন করলে বেরিয়ে আসে ১৯৭১ সালের সেইসব হত্যাযজ্ঞের স্মৃতিচিহ্ন। মাথার খুলি ও হাড়গোড়ের সাথে বেরিয়ে আসতে থাকে মানুষের চুলের বেনী, ওড়না, কাপড়ের অংশবিশেষসহ শহীদদের বিভিন্ন ব্যবহার্য সামগ্রী।

উদ্ধারকৃত হাড় ও খুলিগুলো একাত্তরের গণহত্যার নিদর্শন কি না তা নিশ্চিতকল্পে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস্ ফাইন্ডিং কমিটি কর্তৃক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের নিদর্শনসমূহের পরীক্ষা-নিরীক্ষা এবং শহীদদের রক্ত সম্পর্কের আত্মীয়-স্বজনের ‘টিস্যু স্যাম্পল’ নিয়ে বিজ্ঞান ভিত্তিক গবেষণা সম্পন্ন করা হয়। পরবর্তীতে দেহাবশেষসমূহের কিছু মুক্তিযুদ্ধ যাদুঘর এবং কিছু সেনাবাহিনীর যাদুঘরে সংরক্ষণের জন্য প্রদান করা হয়। অবশিষ্ট দেহাবশেষসমূহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্মানজনকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর অন্যান্য পদবীর সেনাসদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউড অভিনেতা শিব কুমার সুব্রহ্মণ্যম মারা গেছেন

পরবর্তী

যেভাবে কফি চাষ হচ্ছে বান্দরবানের পাহাড়ে

পরবর্তী
বান্দরবানের পাহাড়ে কফি গাছের ঝুড়ি ও ফলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে কফি চাষ হচ্ছে বান্দরবানের পাহাড়ে

মিঠামইনে নতুন ঘর নির্মাণের কাজ চলছে, ভবিষ্যতে বাসস্থান নিশ্চিত হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর পেয়ে ঘুরে দাঁড়িয়েছে মিঠামইনের মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT