চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের সেঞ্চুরি, রিশাদের ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের প্রথমদিনে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ঢাকা বিভাগের বিপক্ষে ১১২ রানের নান্দনিক ইনিংস খেলেন খুলনা বিভাগের ওপেনার। তার সেঞ্চুরির দিনে অন্য ম্যাচে ৫ উইকেট নিয়েছেন লেগস্পিনার রিশাদ হাসান।

বিজয়ের ব্যাটিং নৈপুণ্যে প্রথমদিন শেষে ৯১ ওভারে ৬ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছে খুলনা বিভাগ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় খুলনা বিভাগ। ব্যাট হাতে ভালো শুরু হয়নি তাদের। নবম ওভারের প্রথম বলে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় খুলনা। ডানহাতি পেসার সুমন খানের বলে ব্যক্তিগত ১০ রানে আউট হন ওপেনার রবিউল ইসলাম রবি। সুমনের ওই ওভারের শেষ বলে বিদায় নেন তিন নম্বরে খেলতে নামা মেহেদী হাসানও। তিনি শূন্য হাতে ফিরলে ১৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।

এরপর শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান বিজয় ও অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান। তাই ২ উইকেটে ৮২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যেতে পারে খুলনা। বিরতির পরও ঢাকার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন এই জুটি। ইনিংসের ৫৪তম ওভারেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৯তম সেঞ্চুরি তুলে নেন বিজয়।

বিজয়ের সেঞ্চুরির পর হাফসেঞ্চুরির স্বাদ নেন তুষার। তবে হাফসেঞ্চুরির পর ইনিংসটি বড় করতে পারেননি তিনি। নামের পাশে ৫৫ রান রেখে ঢাকার বাঁ-হাতি স্পিনার তাইবুর রহমানের শিকার হন তিনি। ১২৪ বল মোকাবেলা করে ৬টি চার মারেন তুষার। তৃতীয় উইকেটে এনামুলের সাথে ১৬৬ রানের জুটি গড়েন তুষার। তুষারের বিদায়ের পর স্বেচ্ছা অবসর নেন বিজয়। ২০৫ বল মোকাবেলা করে ২৪০ মিনিট ক্রিজে থেকে ৯টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি।

এরপর ক্রিজে গিয়ে ব্যাট হাতে ব্যর্থ হন আগের ম্যাচের হিরো উইকেটরক্ষক নুরুল হাসান। ১ রান করে তাইবুরের দ্বিতীয় শিকার হন তিনি। ২২ রানের ব্যবধানে তুষার-নুরুলের সাথে এনামুলের (আহত অবসর) প্যাভিলিয়নে ফিরে যাওয়াতে আবারো চাপে পড়ে খুলনা। সাত নম্বরে নামা জিয়াউর রহমানকে নিয়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। ওয়ানডে মেজাজে খেলে দ্রুতই হাফ-সেঞ্চুরির পথ উজ্জ্বল হয় তার। কিন্তু ঢাকার ডানহাতি লেগস্পিনার জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৪৫ রানেই থেমে যান মিঠুন।

Reneta

দলীয় ২৪৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মিঠুনের পর ফিরতে হয় জিয়াকেও। ধীরে খেলে ২৭ রানে থেমে যান তিনি। এরপর দুই টেলএন্ডার মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক আব্দুর রাজ্জাক দিনের বাকী সময়ে জুটি বেধে আর কোনো উইকেটের পতন হতে দেননি। মিরাজ ৬ বাউন্ডারিতে ৩০ ও রাজ্জাক ৪ রানে অপরাজিত আছেন।

ঢাকা বিভাগের সুমন-তাইবুর ২টি করে উইকেট নেন।

অন্যদিকে, জাতীয় ক্রিকেট লিগের প্রথম দুই রাউন্ডে লেগস্পিনার না খেলানোর কারণে নিষিদ্ধ হয়েছেন রংপুর ও ঢাকা বিভাগের দুই কোচ। পরে বাধ্য হয়েই তৃতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের একাদশে জুবায়ের হোসেন লিখন ও রংপুর দলে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।

মাঠের পারফরম্যান্সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রিশাদ। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের ব্যাটিং লাইনআপ একাই কাঁপিয়ে দিয়েছেন তিনি। মাঠে নেমে প্রথমদিনেই পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বছর বয়সি লেগস্পিনার।

তবে পুরোপুরি হতাশ করেছেন আরেক লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন।

রিশাদের দারুণ বোলিংয়ে প্রথমদিন রাজশাহী অলআউট যায় ২০১ রানেই। দিনশেষে রংপুরও সুবিধাজনক অবস্থানে নেই। ৩২ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএলএনামুল হক বিজয়জাতীয় লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT