চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপন-নাটক-বিদেশ সফরে ব্যস্ত হচ্ছেন হিরো আলম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৬
বিনোদন
A A

মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ছেন ফেসবুক-ইউটিউব কাঁপানো হিরো ‘হিরো আলম’। বর্তমানে তিনি বিজ্ঞাপন, নাটক ও শর্ট ফিল্মে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া তিনি নিজের কণ্ঠে একটা র‌্যাপ গান বানাচ্ছেন যা শিগগিরই রিলিজ হবে। সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাতকারে হিরো আলম এসব তথ্য জানান। 

হিরো আলম বলেন, অনেক কাজের অফার পেয়েছি। কিন্তু সব একসঙ্গে করার সুযোগ নেই তবে ধীরে ধীরে সবগুলো কাজ শেষ করব। একটি বিজ্ঞাপনে কাজ করার কথা আছে। একটি শর্ট ফিল্মে কাজ করছি। আমার  এছাড়া দু’টি নাটকের কথা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বাইরে কিছু কাজ রয়েছে। ঈদের পরে কক্সবাজারে একটি প্রোগ্রাম করতে যাব। তাছাড়া আমেরিকা থেকে একটি প্রস্তাব এসেছে। তারা আমার পুরো টিমকে ২ মাসের জন্য সেখানে নিতে আগ্রহী। সিঙ্গাপুরেও প্রোগ্রাম করার প্রস্তাব পেয়েছি। আসলে বাংলাদেশে যেমন আমি জনপ্রিয়তা পাচ্ছি, ঠিক বাইরেও ঠিক একই রকম পাচ্ছি। সবচেয়ে ভালো লেগেছে সালমান খানের একটি গানের মিউজিক ভিডিও করেছিলাম। সেটা নিয়ে ভারতের বিভিন্ন মাধ্যমে লেখালেখি হচ্ছে। সবকিছু মিলিয়ে বেশ ভালো যাচ্ছে সময়।

ইতিমধ্যে তরুণ তারকা হিরো আলমের নামে প্রায় ২০০’র উপরে ফেইক আইডি রয়েছে। বর্তমানে তিনি ফেসবুকে আছেন কিনা জানতে চাইলে তিনি জানান, বর্তমানে আমি ফেসবুকে আছি কিন্তু হিরো আলম নামে নই। রয়েছি ‘আশরাফুল হোসেন আলম’ নামে। তবে প্রথম ফেসবুক আইডি ছিলে ‘হিরো আলম’ নামে। যা এখন আর নেই।

গত জুন মাসে হঠাৎ করেই ইউটিউবে ঝড় তোলেন বগুড়ার ডিস ব্যবসায়ী হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে বাংলা সিনেমা গানের সঙ্গে নিজের অভিনয় ও নাচের ভিডিও নির্মাণ করে প্রকাশ করেন হিরো আলম। খুব অল্প সময়ে তার অভিনয় ও নাচ সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু করে। জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সর্বত্র। এরপর ঈদ উপলক্ষ্যে বেশ কয়েকটি চ্যানেল ও রেডিওর বিশেষ অনুষ্ঠানে হাজির হন হিরো আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিরো আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT