চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপনে সার্বিক কর কমানোর দাবি নোয়াব ও অ্যাটকো’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

বিজ্ঞাপন নিয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে দ্বৈত করের বোঝা যেন বহন করতে না হয়; সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

এছাড়াও সংবাদপত্র শিল্পেও সার্বিকভাবে কর কমানোর দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (নোয়াব)।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে প্রাক বাজেট আলোচনার অংশ হিসেবে সংবাদপত্র এবং টেলিভিশন মালিকদের সংগঠনের আলোচনায় এসব বিষয় উঠে আসে।

ব্যবসায়ী সংগঠনগুলোর পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে রোববার থেকে শুরু হওয়া প্রাক বাজেট আলোচনার প্রথম দিনে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় সংবাদপত্র শিল্প সংশ্লিষ্টদের।

সংবাদপত্র শিল্পের পক্ষ থেকে নিউজপেপারের ওপর কর কমিয়ে শতকরা পাঁচ ভাগ করার আহ্বান জানানো হয়। এছাড়াও রয়টার্স, বিবিসিসহ বিদেশী চ্যানেলগুলোর কাছ থেকে প্রচারসত্ত্ব কিনতে কর মওকুফেরও আহ্বান জানানো হয়।

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ সভাপতি একে আজাদ বলেন, সংবাদপত্র আয়ের উপর টিডিএস ট্যাক্স ৪ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা প্রয়োজন। উৎসস্থলের কাঁচামালের উপর ৫ শতাংশের স্থলে এআইটি শূন্য শতাংশ করা জরুরি।

Reneta

বিজ্ঞাপনের করের টাকা যাতে এক সোর্স থেকে কেটে রাখা হয় এমন দাবি জানান অ্যাটকো’র সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।

সংবাদপত্র শিল্প রুগ্ন অবস্থায় থাকা সত্ত্বেও কর্পোরেট ট্যাক্সে কেন সবোর্চ্চ অবস্থানে রাখা হবে- এমন প্রশ্ন তুলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, ট্যাক্সের বোঝাটা এক সোর্সেই হওয়া উচিত।

আগামী বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করতে বরাবরের মতো এমন আয়োজন করা হয়েছে এনবিআরের পক্ষ থেকে। প্রতিদিন দুইটি সেশনে আগামী ২০ মার্চ পর্যন্ত এসব আলোচনা চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটকোনোয়াব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT