গানের পর অভিনয়েও দারুণ খ্যাতি অর্জন করেছেন সোলসের গায়ক পার্থ বড়ুয়া। তবে এবার নতুন করে পরিচিত হয়েছেন তিনি।
নতুন একটি মুঠোফোনের বিজ্ঞাপনে প্রথমবারের মতো ভয়েস ওভারে আবেগ নিংড়ে দিয়ে কাজ করেছেন আয়নাবাজি’র অভিনেতা পার্থ বড়ুয়া। বিজ্ঞাপনে প্রধান মডেল হিসেবে রয়েছেন সাবেক বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
দুদিন হলো দেশের সব ক’টি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে একটি মুঠোফোনের বিজ্ঞাপন।
‘সবারই দুটি জীবন থাকে। একটি যা সবাই দেখে। অন্যটি একান্ত আপন…’ – সাকিবকে নিয়ে লেখা বিজ্ঞাপনের ভয়েজ ওভারে বাজতে থাকা এমন আবেগি কথাগুলো ফুটেছে পার্থ বড়ুয়ার কণ্ঠেই।
বিজ্ঞাপনটি দেখতে নিচে ক্লিক করুন:








