চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপনের জন্য সাংসদ পদ হারাবেন মিমি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

তৃণমূলের হয়ে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আবারও পড়েছেন সমালোচনার ঘেরাটোপে! এবার নাকি তার সামনে সাংসদ পদ হারানোর ঝুঁকি!

কেন এবার এমন পরিস্থিতির শিকার মিমি? কলকাতার স্বনামধন্য সংবাদ মাধ্যমের খবর, একটি বাণিজ্যিক বিজ্ঞাপনী পণ্যে নিজের ‘সাংসদ’ পরিচয় ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন মিমি।

খোঁজ নিয়ে দেখা যায়, একটি নারিকেল তেলের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন মিমি। নতুন বিজ্ঞাপনটিতে মিমি ছাড়াও রয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কী দেখা গিয়েছে সেই বিজ্ঞাপনে? দেখা যায়, একটি আয়নার সামনে বসে চুল বাঁধছেন মিমি। পিছন থেকে হেঁটে আসছেন বিদ্যা। মিমিকে তিনি প্রশ্ন করছেন, ‘এখনও চুল নিয়ে পড়ে?’ জবাবে মিমি বলছেন, ‘আমি এখন জনপ্রতিনিধি। তাই তার যোগ্য হেয়ারস্টাইল!’

এটুকুতেই মিমির কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিতর্ক ফের মাথাচড়া দিয়েছে মিমির এই বিজ্ঞাপন প্রচারে আসার পর পরই। যদিও এই বিজ্ঞাপনের কারণে ওই আইনের আওতায় মিমির সাংসদ পদ খারিজ হতে পারে কি না, তা নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের সংশয় রয়েছে।

কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী বলেছেন, কোনো সাংসদ এটা করতে পারেন না। ‘জনপ্রতিনিধি’ পরিচয়কে কাজে লাগিয়ে কেউ এভাবে পয়সা রোজগার করতে পারেন না।

আইন প্রনেতারা বলছেন, সাংসদদের আদর্শ আচরণ বিধিতে যে ‘স্বার্থের সংঘাত’ সংক্রান্ত নিয়ম রয়েছে, মিমি চক্রবর্তী তা সম্পূর্ণ লঙ্ঘন করেছেন। এই অভিযোগ এনে অনেকেই আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে ‘সাংসদ পদ খারিজ’ করার কথা বলেছেন। যদিও মিমি বলছেন, ‘তিনি নিয়ম জানতেন না।’

Reneta

তবে বিপক্ষ দল মিমির না জানার বিষয়টিকে পুঁজি করে তৃণমূলের উদ্দেশ্যে বলছে, ‘সাংসদ পরিচয় ব্যবহার করে অর্থ উপার্জন বৈধ নয়, এটা নাকি মিমি চক্রবর্তী জানেন না? যদি না জেনে থাকেন, তা হলে বুঝে দেখুন, তৃণমূল কাদের সংসদে পাঠিয়েছে।’

এসব বিষয়ে মিমির দল তৃণমূল থেকে কোনো মন্তব্য আসেনি। তবে মিমি জানিয়েছেন, এই আইন নিয়ে তিনি কিছু জানতেন না। বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে কথা বলে বিতর্কিত অংশটুকু এডিট করে প্রচারের কথাও বললেন তিনি।

যে বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীকলকাতাতৃণমূলনেত্রীমিমিসাংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT