চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপি কর্মীকে আটক করায় থানায় ঢুকে পুলিশকে চড়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের রাজস্থানে বিজেপি’র একজন সমর্থককে আটক করে হাজতে চালানের সময় লোকজন নিয়ে থানায় ঢুকে পুলিশকে চড় মেরেছেন দলটির এক সাংসদের স্বামী। রাজস্থানের কোটাতে এই ঘটনায় আরও কয়েকজন পুলিশকে লাঞ্ছিত করা হয় এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। সোমবার এই ঘটনায় চড় খাওয়া পুলিশ অফিসারসহ মোট চারজনকে বদলি করা হয়েছে। খবর এনডিটিভির।

আংশিকভাবে মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত বিজেপি সাংসদ চন্দ্রকান্ত মেঘওয়ালের স্বামী নরেশ মেঘওয়াল পুলিশের সঙ্গে উচ্চস্বরে চেঁচামেচি করছেন। চালান বাতিলের দাবিতে উত্তেজিতদেরকে ঘিরে রেখেছে পুলিশ। কিছুক্ষণ পরে ওই তর্ক-বিতর্ক মারামারিতে রুপ নেয়। নরেশ মেঘওয়াল এক পুলিশ অফিসারকে চড় মারলে অন্য পুলিশ সদস্যরা তার লোকজনের উপর লাঠিচার্জ করে। নরেশ মেঘওয়াল ও বিজেপির ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে পুলিশ।

সাংসদ চন্দ্রকান্ত মেঘওয়াল সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার স্বামী ও কর্মীরা পুলিশের হামলা ও নিপীড়নের শিকার হয়েছে। কোনো পুলিশ স্টেশনে এমন পুলিশ থাকা উচিত নয়। পুলিশ আমাদের কর্মীদের ওপর আক্রমণ করেছে যারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওই সময় তার শাড়ি ধরে টানাটানি করা হয় এবং চুড়ি ভেঙ্গে যায় বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় চারজন পুলিশকে বদলি করা হয়েছে উল্লেখ করে কোটার পুলিশ সুপার সাওয়াই সিং গোদারা বলেন, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই ঘটনাটি খতিয়ে দেখছেন।

ঘটনাটি কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করা হয়েছে উল্লেখ করে রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র রাথোর বলেন, আইন হাতে তুলে নেয়ার অধিকার কারও নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষৗদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজেপিরাজস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT