চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপির বৈঠকে দরজা বন্ধ করে নেতা-কর্মীকে মারধর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২১
এইচটি বাংলা
A A

একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই বিজেপির অন্দরে কোন্দল চরমে উঠেছে। সাংগঠনিক বৈঠকে নেতা–কর্মীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে হাওড়ায়। এরআগে স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও থেকে বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে। এবার কর্মীদের বিরোধী–স্বরকে দমন করতে মারের পথকে বেছে নিলো গেরুয়া শিবির।

হিন্দুস্থান টাইমসের খবরে জানা গিয়েছে, বুধবার উত্তর হাওড়ার সালকিয়ায় একটি প্রেক্ষাগৃহে সাংগঠনিক বৈঠকের আয়োজন করে বিজেপি। সেখানে দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে সরব হন বেশ কয়েকজন কর্মী। আর তখনই প্রেক্ষাগৃহের দরজা বন্ধ করে এক নেতা ও তিন কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে জখম হন চারজনই। তার মধ্যে আশঙ্কাজনক একজন।

এই মারপিটের জেরে বিশ্বনাথ মোদক নামে এক বিজেপি কর্মী মারাত্মক জখম হন। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, আহত কর্মীরা নেতাদের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে আরও পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। যদিও বিজেপির পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে।

হিন্দুস্থান টাইমসের খবর, সালকিয়ার নন্দীবাগানের একটি প্রেক্ষাগৃহে যে বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোপন আঁতাঁত করা কয়েকজন বিজেপি কর্মী বৈঠক ভেস্তে দিতে চেয়েছিল বলে বিজেপির দাবি। সেখানে উত্তর হাওড়ার যুব মোর্চা সভাপতি রাজু দাস এবং কয়েকজন কর্মী রাজ্য এবং জেলা নেতাদের কিছু প্রশ্ন ছুড়ে দেন। অভিযোগ, তখনই দলীয় নেতা–কর্মীরা উত্তেজিত হয়ে ওই চারজনের উপরে ঝাঁপিয়ে পড়ে কিল, চড়, ঘুষি মারতে থাকেন।

হাওড়া বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহার পাল্টা অভিযোগ, রাজু দাস দলবল নিয়ে গণ্ডগোল পাকিয়ে বিজেপির বৈঠক বানচাল করার চেষ্টা করেছিল। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের আঁতাঁত রয়েছে। তাকে যুব মোর্চার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে। মারধরের অভিযোগ মিথ্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT