চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপির বিরুদ্ধে একজোট হতে বিরোধী নেতাদের চিঠি দিলেন মমতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
আন্তর্জাতিক
A A

বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য বিরোধী নেতাদের চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর বিজেপি এবং তাদের কেন্দ্রীয় সরকারের একের পর এক আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বিরোধীদলীয় নেতা সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন, ফারুক আবদুল্লাহ, উদ্ধব ঠাকরে, জগন মোহন রেড্ডি, নবীন পাটনায়েক, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, দীপঙ্কর ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন মমতা।

চিঠিতে দিল্লি বিল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। এছাড়াও গণতন্ত্রকে বাঁচাতে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়েছেন।

আজ হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভায় মমতা বলেন: নির্বাচন কমিশন যেন বিজেপির মুখপাত্র হয়ে গেছে। বহিরাগত গুণ্ডারা আসতে পারছে কীভাবে? আগে নিয়ম ছিল, বুথ এজেন্ট স্থানীয় বুথের হতে হবে। কিন্তু বিজেপি দাবি করার পর সেই নিয়ম পাল্টে দেওয়া হয়। এখন অন্য বুথের লোকও আর এক বুথে বুথ এজেন্ট হতে পারবেন। এভাবে বিজেপির কথায় কাজ করছে কমিশন।

মমতা বলেন: বিজেপি যা বলবে শুনতে হবে? নিরপেক্ষ ভূমিকা পালন করুন নির্বাচন কমিশন। মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে।

Reneta

এর আগে গত ২২ মার্চ মমতা হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাঁকুড়ার কোতলপুর ও ইন্দাস এবং পুরুলিয়ার বড়জোড়ায় তিনটি জনসভা করেন।

সেসব জনসভার বক্তৃতায় মমতা বলেছেন: বিজেপি একটি বিষধর সাপ। যেখানে যাবে সেখানে ছোবল মারবে। সাবধান। তাদের এই বাংলায় আশ্রয় দেবেন না। তাড়িয়ে দিন। এই বাংলা চায় এই বাংলার মেয়েকে, কোনো বহিরাগতকে নয়।

আগামীকাল ১ এপ্রিল পশ্চিমবঙ্গে  দ্বিতীয় দফার নির্বাচন হবে রাজ্যের ৪টি জেলার ৩০টি আসনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT