চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিটিতে ভোট গ্রহণ সোমবার, নিরাপত্তা নিশ্চিতে মাঠে বিজিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৮
রাজনীতি
A A

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে সোমবার। রাত ১২টায় শেষ হয়েছে প্রচারাভিযান। রোববার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার ও ব্যালট বাক্স। কড়া নিরাপত্তার জন্য ৩১ জুলাই পর্যন্ত রাজশাহীতে ১৫, বরিশালে ১৫ এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। 

প্রচার পর্ব শেষ, প্রার্থীদের এখন জনরায়ের জন্য অপেক্ষা। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে নির্বাচন কমিশন। এখন বাকি শুধু নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো। এরপর ভোটযুদ্ধ।

তিন সিটি নির্বাচনে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে মোট ৫শ ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে রাজশাহীতে প্রধান দুই মেয়র প্রার্থী– আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল। দু’জনই রাজশাহীর সাবেক মেয়র।

রাজশাহীর মতো সিলেটেও প্রধান দুই প্রার্থী সাবেক নগরপিতা। তারা হচ্ছেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমেদ কামরান এবং বিএনপির আরিফুল হক চৌধুরী।

বরিশালে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নতুন মুখ হলেও বিএনপির মজিবর রহমান সরোয়ার সাবেক মেয়র।

Reneta

প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও নির্বাচনে রয়েছে বিভিন্ন দলের একাধিক প্রার্থী। তবে বরিশালে বাসদের মেয়র প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী ছাড়া অন্য কেউ তেমন একটা আলোচনায় আসতে পারেননি।

প্রচারযুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত প্রধান প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগের লড়াই চালিয়ে গেছেন। তবে, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সবকিছু করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য।

জাতীয় নির্বাচনের আগে তিন সিটির নির্বাচনকে অনেকেই প্রাক জনমত যাচাই মনে করছেন। নির্বাচন কমিশনের জন্যও একে পরীক্ষা বলছেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT