চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি-বিজিপি বৈঠকে নাফ নদীতে যৌথ টহলসহ নানা সিদ্ধান্ত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৫৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

মিয়ানমারের বিজিবি-বিজিপি ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট দিয়ে ২ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লে কর্নেল মো: আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্য মিয়ানমারের মংডু শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

বাংলাদেশ সময় সকাল ১১ টায় মংডুর নম্বর-১ এন্ট্রি/এক্সিট পয়েন্ট মায়ানমারে নম্বর-২ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ অধিনায়ক ও টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠকটি শুরু হয়। বৈঠকে ১০ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নম্বর-২ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ’র ভারপ্রাপ্ত অধিনায়ক লে.কর্নেল নে মেউ থো। বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল বেলা ২ টার সময় টেকনাফ ফিরে আসেন।

এতে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-বিজিপি চলমান যৌথ টহল নিয়মিত করাসহ দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লে: কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী।

বিজিবি কর্মকর্তা মো: আছাদুদ-জামান আরো জানান মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশে বসে যাতে মিয়ানমারের বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপ তৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে সহায়তা চাওয়া হয়।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয় আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নাফ নদীতে বিওপি পর্যায়ে যৌথ টহল পরিচালনা করেছে বিজিবি ও বিজিপি। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২টি স্পিডবোট যোগে এবং প্রতিপক্ষ নম্বর-২ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ ক্যাকয়ন (কুরশুঁহ) ক্যাম্পের লে.নায়েং লিন এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল তিনটি স্পিডবোট যোগে বিআরএম-১৫ হতে বিআরএম-১৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌথ টহলসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT