চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ নির্বাচন: রুবানা হকের নেতৃত্বাধীন প্যানেলের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

তৈরি পোশাক শিল্পমালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল।

এই প্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র নেতৃত্ব দেবেন।

শনিবার রাত ৯টার পর ভোট গণনা শেষে বিজিএমইএ’র নির্বাচনী বোর্ডের দায়িত্বে থাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ফল অংশ নেওয়া সব প্যানেলই মেনে নিয়েছে। বিজয়ীরা ঐক্যবদ্ধভাবে কাজ করারও ঘোষণা দিয়েছেন।

শনিবার সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টায় উৎসবমুখর পরিবেশে সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে বিজিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার জাহাঙ্গীর আলমের পোলিং এজেন্ট থাকতে না দেয়া ছাড়া কোন অভিযোগ ছিলো না। তবে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত-ফোরামের টীম লিডার রুবানা হকের নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই। প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড।

প্রায় ৫ বছর পর তৈরি পোশাক শিল্পমালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন। সংগঠনটির ৩৫ পরিচালক পদে ঢাকায় ২৬ জন আর চট্টগ্রামে ৯ জন। চট্টগ্রামে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকায় পরিচালক পদে নির্বাচনে সদস্যরা ভোট দিয়েছেন।

Reneta

সাবেক ও বর্তমান সভাপতিসহ সদস্যদেরও ভোট দিতে আসার হার ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী সম্মিলিত-ফোরাম আর স্বাধীনতা পরিষদ। তাদের কারণেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটাই বড় বিজয় বলেছেন স্বাধীনতা পরিষদের দলনেতা মোঃ জাহাঙ্গীর আলম।

জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী ছিলেন সম্মিলিত-ফোরামের প্যানেল লিডার রুবানা হক।
নির্বাচনে কোন অনিয়ম হয় নাই নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা।

ঢাকা ও চট্টগ্রাম মিলে মোট ভোটার ১৯শ’ ৫৫ জন। আগামী ১১ এপ্রিল নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হবে। এরপর ১৮ এপ্রিল অফিস বেয়ারার নির্বাচন এবং ২১ এপ্রিল দায়িত্ব নেবে নতুন কমিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিজিএমইএ’র নির্বাচনরুবানা হক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT