চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে বাংলাদেশের মেয়েদের রেকর্ডগড়া জয়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:২৫ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নামের পাশে ৯১ ‘নট আউট’। অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না মুর্শিদা খাতুন। তিন অঙ্ক ছোঁয়ার পথে ব্যবধান থেকে গেল ৯ রানের। তাতে অবশ্য আক্ষেপ থাকল সামান্যই। কেননা দল পেয়ে গেছে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ২৫০ রানের পুঁজি। প্রথমবার আড়াইশ ছুঁয়ে দুর্দান্ত বোলিংয়ে সাউথ আফ্রিকাকে দেড়শর মধ্যে আটকে বাংলাদেশের মেয়েরা পেয়েছে ১১৯ রানের স্মরণীয় জয়। প্রোটিয়াদের মাটিতে প্রথমবার ওয়ানডে জয়ের স্বাদ নিল নিগার সুলতানা জ্যোতির দল। তাও বিজয়ের দিনে ইতিহাস গড়ে।

রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় অংকের রানের ব্যবধানে জয় এটি। টিম টাইগ্রেস বিজয় দিবস রাঙাল ঐতিহাসিক জয়ে। মাঠেই দর্শকদের নিয়ে লাল-সবুজ পতাকা হাতে উৎসব করতে দেখা যায় নারী ক্রিকেটারদের। পরে অধিনায়ক নিগার পুরষ্কার বিতরণী মঞ্চে বলেন, ‘বিশেষ দিনে পাওয়া এই জয় আমরা উৎসর্গ করছি মুক্তিযোদ্ধাদেরকে, যাদের জন্য আমরা একটি স্বাধীন দেশের পতাকা পেয়েছি।’

সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে জিতল বাংলাদেশের মেয়েরা। ৩৬.৩ ওভারে স্বাগতিকদের ১৩১ রানে অলআউট করে দেয় সফরকারীরা। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ তে। সুনে লুউস ৩১ ও এলিজ-মারি-মারস ৩৫ রান করেন।

আইসিসির মাসসেরা হওয়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন তিনটি উইকেট। সুলতানা খাতুন, রাবেয়া খান ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন মারুফা আক্তার।

ওয়ানডে ক্রিকেটে দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়ে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার আড়াইশ রানের পুঁজি পায় নিগার সুলতানা জ্যোতির দল। সাউথ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির আশা জাগিয়ে মুর্শিদা  থামেন ৯১ রানে। শামীমা সুলতানা ও ফারজানা হকের ৬৬ রানের ওপেনিং জুটির পর বাঁহাতি ব্যাটার মুর্শিদা শেষ পর্যন্ত টানেন দলকে। ১০০ বলের ইনিংসে মারেন ১২টি চার।

প্রোটিয়া মেয়েদের বিপক্ষে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে টিম টাইগ্রেস তোলে ২৫০ রান। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৩৪, হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে।। গত বছরের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ ছিল সেটি।

Reneta

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচণা পায় বাংলাদেশ। শামীমা ৪৮ বলে ৩৪ রান করে ফিরলে ভাঙে পঞ্চাশোর্ধ্ব জুটি। ১৫তম ওভারে মুর্শিদা নেমে পুরো ৫০ ওভার খেলেন। ফারজানা ৭৬ বলে ৩৫ রান করে আউট হন। অধিনায়ক নিগার ৪৮ বলে ৩৮ রান করেন।

স্বর্ণা আক্তার ২৮ বলে ২৭ রান করে ফিনিশিং করে আসেন। মুর্শিদার সঙ্গে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এনে দেন বড় পুঁজি। মি.এক্সট্রা থেকে আসে ২৫ রান। যার মধ্যে ২৪টি ওয়াইড, একটি লেগবাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশ-সাউথ আফ্রিকামেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT