বিজয়ের ৫৩ বছরে পদার্পণ করলো বাংলাদেশ। বিজয়ের এই দিনে মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে গোটা জাতি।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-(বাচসাস) এদিন (১৬ ডিসম্বের) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং ১২টায় বিএফডিসিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে।
বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের নেতৃত্বে বাচসাস সহ-সাধারণ রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, নির্বাহী পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা মাঈনুল হক ভূঁইয়া এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও বাচসাস সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সলিমউল্লাহ সেলিম, মুশফিকুর রহমান গুলজার, ড. উৎপল কুমার সরকার প্রমুখ।








