চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ৪৫ দিন পর মুক্ত হয় মিরপুর

সাকিলা জেসমিন সাকিলা জেসমিন
৭:৫৬ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

আজ মিরপুর মুক্ত দিবস। ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও রাজধানীর মিরপুর ছিলো স্বাধীনতা বিরোধীদের দখলে। ১৯৭২ সালের ৩১ জানুয়ারী বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে, মুক্ত হয় মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন মিরপুর।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পরাজয় মেনে আত্মসমর্পণ করে পাকিস্তানী হানাদার বাহিনী। দেশজুড়ে যখন বিজয়ের আনন্দ তখনও অবাঙ্গালি অধ্যুষিত রাজধানীর মিরপুরে উড়ছিলো পাকিস্তানের পতাকা। স্থানীয় দোসরদের সহায়তায় ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সেস ও পাকিস্তান সেনাবাহিনীর পলাতক সদস্যরা ঘাঁটি গড়ে তুলেছিলো সেখানে।

বাঙ্গালির বিজয়ের পরও সুযোগ পেলেই বাঙ্গালী নিধনে মেতে উঠতো তারা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পরও চলছিলো তাদের নারকীয় হত্যাকান্ড। মুক্তিযোদ্ধাদের সব চেষ্টা চলছিলো মিরপুরকে মুক্ত করার।

মুনতাসির মামুন বলেন,‘ এটা অবিশ্বাস্য মনে হবে যে ঢাকা শহর মুক্ত হয়েছে মিরপুর মুক্ত হয় নাই। মনে রাখতে হবে মিরপুর কিন্তু একটা দুর্ভেদ্য এলাকা ছিলো। সেখানে অবাঙালিদের সংখ্যা ছিলো বেশি। তাদের ঘাঁটি থেকে একেবারে সব বাঙালিকে ছাড়িয়ে আনার কোনো কৌশল ছিলো না বলেই দেরী হয়েছে মিরপুর মুক্ত হতে।’

মিরপুরে এতো অস্ত্র জমা ছিলো যে মুক্তিযোদ্ধারা পেরে ওঠছিলেন না। ২৯ জানুয়ারী বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে মিরপুর মুক্ত করার নির্দেশ দেন বঙ্গবন্ধু। ৩১ জানুয়ারী শেষ রণাঙ্গনের সেই যুদ্ধের ভয়াবহতা ডেল্টা কোম্পানীর কমান্ডার হেলাল মোর্শেদের স্মৃতিতে আজও উজ্বল।

তিনি জানান,‘ আমাদের কাজ ছিলো এলাকাটিকে দখলে রাখা। সাহসের সঙ্গে বিহারীদের মোকাবেলা করা। দখল ধরে রাখাটাও ছিলো বড় চ্যালেঞ্জ।’

Reneta

পরবর্তী সময়ে ৪র্থ ও ১১ বেঙ্গল রেজিমেন্ট মিরপুর থেকে ৪ ট্রাক অস্ত্র এবং গোলা-বারুদ উদ্ধার করে। ছিলো কয়েকটি ভারী মেশিনগানও। শেষ যুদ্ধ জয়ে ১৯৭২ সালের ৩১ জানুয়ারী মিরপুরের সার্বভৌমত্ব ফিরে পায় বাংলার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুর মুক্ত দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT