চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিছানা থেকে উঠতে পারছেন না খালেদা জিয়া: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর জানিয়ে তিনি কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারেন না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন: বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন। তিনি একজন জাতীয় নেতা। গণতন্ত্রের জন্য তার কোনো বিকল্প নেই। সরকার মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি রেখেছে। তার যে ন্যায্য অধিকার ‘জামিন’ সেটা দেয়া হচ্ছে না। আমরা বারবার বলেছি তার উন্নত চিকিৎসা দরকার। অন্যথায় তার জীবন সংকটে চলে যাবে। কিন্তু সরকার আমাদের কথার গুরুত্ব দিচ্ছে না।

তিনি বলেন, তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে। সুগার লেভেল ১০-১১ পযায়ে। মাঝে মাঝে ১৫-১৬ হয়। একই সঙ্গে তার ব্যথা বেড়ে গেছে। আগে বাম পাশে ছিলো। এখন ডানেও একই অবস্থা।  অনেক আগে ডাক্তারেরা তাকে নিয়ে যে আশঙ্কা করেছিলেন সেটাই ঘটছে। বেগম খালেদা জিয়ার সেল শুকিয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে। অবিলম্বে তার উন্নত চিকিৎসা দরকার।

ফখরুল বলেন, আমরা সরকারকে বারবার বলেছি। এখনও বলছি তাকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় তার কোনো কিছু ঘটে গেলে দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে।
বিএনপি মহাসচিব আরো বলেন, বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন। কিন্তু সরকার আইনগত ব্যাপারে উদ্দেশ্যমূলকভাবে হস্তক্ষেপ করছে। সরকার আদালতে হস্তক্ষেপ করছে। এটি সংবিধান পরিপন্থী, অমানবিক। খালেদা জিয়ার জামিন না হওয়াটা মানবাধিকার লংঘন।

মির্জা ফখরুল প্রশ্ন রেখে বলেন, সরকার কি কারাগারেই খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায়? নয়তো এতো ভয় কেন? তাকে বন্দি রেখে নয়, মুক্তি দিয়ে রাজনীতি করুন। দেখুন জনগণ কি করে।
নির্বাচিত সাংসদরা সংসদে যাওয়ার পেছনে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি ছিলো শুনেছি, কিন্তু এখন কেন মুক্তি দেওয়া হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, কই এমন কোনো কথা তো আমরা কোথাও বলিনি যে, আমাদের সংসদ সদস্যরা সংসদে গেলে বেগম খালেদা জিয়ার মুক্তি পাবেন। সংসদে যাওয়ার পেছনে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক ছিলো না। তিনি মুক্তি পাবেন আইনগতভাবে। সেটা তার সাংবিধানিক অধিকার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিউরউদ্দীন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এ জাহিদ হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT