নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর থাইল্যান্ডের উদ্দেশ্য উড়াল দিয়েছেন
অভিনেত্রী সোহানা সাবা। বিচ্ছেদের স্মৃতি ভুলে অনেকটা খোশ মেজাজেই
থাইল্যন্ডে ভ্রমন করছেন সাবা। তবে ভ্রমনটা ব্যক্তিগত না হলেও নাটকের সফরে
সহকর্মীদের সঙ্গে বেশ ফুরফুরে রয়েছেন এ অভিনেত্রী।
একটি রিসোর্টের গল্প নিয়ে তৈরি হওয়া ১২০ পর্বের ধারাবাহিক নাটক ‘টাইম’। নাজনীন চুমকির রচনায় থাইল্যান্ডের একটি রিসোর্টে নাটকের শুটিং শুরু করেছেন নির্মাতা অনিরুদ্ধ রাসেল। এতে অংশ নিতেই সম্প্রতি থাইল্যান্ডে গেছেন সাবা, হিল্লোল, নওশিন, কল্যাণ, ইন্তেখাব দিনার, নাজনীন চুমকি, অপূর্ব, নমিরা, ঊর্মিলা কর প্রমুখ।
বিচ্ছেদের পরপর সাবা তার অফিসিয়াল ফেসবুকে নাটকের শুটিংয়ের ফাঁকে রিসোর্টের সুইমিং পুলের আনন্দদায়ক ভ্রমনের ছবিও পোস্ট করেছেন। ছবিগুলো দেখে অনেকেই মনে করতে পারেন নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে সর্ম্পকের ইতি টানতে পেরে ভার মুক্ত হয়েছেন তিনি।
নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে ৮ মার্চ। এর সম্পূর্ণ দৃশ্যধারণ হবে থাইল্যান্ডে। শুটিংয়ের জন্য পুরো দল এখন থাইল্যান্ডে অবস্থান করছে। প্রথম ৬০ পর্বের দৃশ্যধারণ শেষে আগামী ১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা।
গত ১৯ মার্চ অভিনেত্রী সোহানা সাবা মিডিয়কে জানিয়েছেন, দীর্ঘদিনের সম্পর্ক দু’জনের সমাঝোতায় ইতি ঘটেছে। ২০১০ সালে সাবা-মুরাদের বিয়ের চার বছরের মাথায় ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের কোল জুড়ে আসে এক পুত্র সন্তান।







