চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলবে

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১১:০৬ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৭
আদালত
A A

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই খারিজ আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে বিচারিক আদালতে খালেদার নাইকো মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গত ৭ মার্চ খালেদার নাইকো মামলা স্থগিতের আদেশ দেন।

আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে ওই আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করলে আদালত বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সে ধারাবাহিকতায় আজ বিষয়টির উপর শুনানি নিয়ে আদালত আদেশ দিলেন।

কানাডার কোম্পানী নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করেন দুদক।

Reneta

এরপর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।

এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্স্’র সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইকো দুর্নীতি মামলাবিএনপিবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT