চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারহীনতার কারণেই সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার: নজরুল ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে এখন সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, মানুষ খুন হয়ে যায়। সাগর-রুনির হত্যাকাণ্ডের কথা আমরা জানি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে এর রহস্য উদঘাটন করে খুনিদেরকে গ্রেপ্তার করা হবে। এখন এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে ৪৮ বছর লাগবে কিনা সেটাই দেখার বিষয়।

তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার হয় না। তাই আজ শুধু বিরোধী দলের নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে তার স্বামীকে হত্যা করা হয়েছে।  সন্তানের সামনে বাবাকে হত্যা করা হচ্ছে। এ অবস্থা চলতে দেয়া যায় না।

বিএনপির এই নেতা বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, এমন একটা দেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আর গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। আজ সেই নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়া হয়নি। জনগণ যদি ভোট দিতে না পারে তবে সেটাকে নির্বাচন বলা যায় না। আজ দেশের মানুষ এক মহাসংকট অতিক্রম করেছে। মানুষকে এ সংকট থেকে রক্ষা করতে হবে।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে লেবার পার্টি কতৃক আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  নজরুল ইসলাম খান আরো বলেন, এক মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ের মাধ্যমে এক বছরের বেশি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি দিনদিন অসুস্থ হয়ে পরছেন। আমরা অবিলম্বে তার মুক্তি কামনা করছি।  দেশের প্রচলিত আইনের মাধ্যমেই দেশনেত্রীর জামিন হতে পারে। কিন্তু নানা কৌশলে তার জামিন ও মুক্তি বিলম্বিত করা হচ্ছে।

Reneta

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই একসাথে গেঁথে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নজরুল ইসলাম খানবরগুনায় হত্যাকাণ্ডবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT