আপিল বিভাগের বিদায়ী বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান হওয়া না হওয়া নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা বিচারপতি চৌধুরীকে সংবর্ধনা জানাবে না বলে ব্যানার টানায়, কিন্তু আওয়ামীপন্থীরা সংবর্ধনা জানাবে বলে সেটা সরিয়ে ফেললে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
সেসময় পক্ষে-বিপক্ষে স্লোগানও চলে।
১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিচারিক কার্যক্রমের শেষ দিন। পরদিন থেকে সর্বোচ্চ আদালতের দেড় মাসের অবকাশ শুরু। অবকাশ শেষ হওয়ার আগেই ১ অক্টোবর অবসরে যাবেন বিচারপতি চৌধুরী।






