আদালত

বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু

বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু

দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৯ টা ৭ মিনিটে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়।

বিষয়:আপিল বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…