চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতিসহ ৯ বিশিষ্ট ব্যক্তির ‘মৃত্যুদণ্ড’ ঘোষণা করে হুমকি

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৭:৪৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সর্বোচ্চ আদালতের বিচারপতি, আইনজীবী, শোলাকিয়ার খতিব, গণজাগরণ মঞ্চের মুখপাত্রসহ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

রোববার দুপুরে হুমকি দিয়ে এই চিঠি গণমাধ্যমে পাঠানো হয়।

চিঠিতে ৯ জনের নামের তালিকা দিয়ে উপরে লেখা হয়েছে, ‘তোমাদের মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত, যে কোন সময় কার্যকর করা হইবে।’ প্রেরকের ঠিকানাবিহীন চিঠির ওপরে বাম পাশে লেখা আছে ‘নারায়ে তকবীর’ এবং ডান পাশে লেখা ‘আল্লাহু আকবর’।

Banglabid

এই হুমকির তালিকায় আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক, ব্যারিস্টার তুরিন আফরোজ, অ্যাডভোকেট রানা দাসগুপ্ত, আজাদুর রহমান চন্দন, সাগর লোহানী, মিছবাহুর রহমান চৌধুরী, শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার ও কামাল পাশা চৌধুরী।

শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসউদকে ‘ভুয়া মাওলানা’ বলে আখ্যায়িত করা হয়েছে এই চিঠিতে।

যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়ায় অনড় অবস্থানে থাকায় একাধিকবার উড়ো চিঠি-ফোনে হত্যার হুমকি পেয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজ।

Reneta

তাই এইবারের হুমকি নিয়ে খানিকটা রসিকতা করেই চ্যানেল আই অনলাইনকে তুরিন বলেন,‘ চিঠিতে আমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলেও দুঃখজনক ভাবে আইনজীবী নিয়োগ কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি’।

তবে দায়িত্ব পালনে নিজের প্রত্যয় তুলে ধরে তিনি বলেন, ‘শেষ বিচারের রায় তো দেবেন আল্লাহ। আমি তুরিন আফরোজ এসব ঠিকানাবিহীন চিঠির জন্য থেমে যাবো, এরকম যারা ভাবে তারা বোকার স্বর্গে বসবাস করছে।’

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তাকে হুমকি দেয়ার প্রতিক্রিয়ায় বলেন,‘এসব হুমকিতো নতুন কিছু নয়। শুধু চিঠিতে নয় নানাভাবে হুমকি পেয়েছি, পাচ্ছি। আসলে এসব হুমকির মানে হচ্ছে ভীতি তৈরির চেষ্টা।

কিন্তু ত্রিশ লক্ষ শহীদের উত্তরসূরীরা হুমকি আসবে ধরে নিয়েই দায়িত্বপালন করছে, তারা হুমকিকে পরোয়া করে না। উল্টো এসব হুমকির মাধ্যমে প্রমাণিত হয় আমরা সঠিক কাজটি করছি। তাই দেশবাসীকে সঙ্গে নিয়ে এসব হুমকিই শুধু নয় যেকোনো পরিস্থিতিতে আমাদের সংগ্রাম চলবে।’

দেশব্যাপী যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার বিশিষ্ট ব্যক্তিরা একাধিকবার নামে-বেনামে হুমকি পেয়ে আসছেন। এসব ব্যাপারে আইনগত পদক্ষেপও নেয়া হয়েছে।

নতুন করে ৯ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি’র বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তদন্ত করে ব্যবস্থা নেবে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

ডিএমপি’র জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, হুমকি দেয়া চিঠির বিষয়ে পুলিশ অবগত আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরিন আফরোজহত্যার হুমকিহুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিবাহিতদের দখলে টাঙ্গাইল ছাত্রদল

পরবর্তী

বিচারপতিসহ ৯ বিশিষ্ট ব্যক্তির ‘মৃত্যুদণ্ড’ ঘোষণা করে হুমকি

পরবর্তী

‘বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবেই’

‘বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবেই’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT