বিয়ের অনুমতি চেয়ে কোর্টে আবেদন করেছিলেন দুই সমকামী যুগল। কিন্তু তাদের অনুমতি না দিয়ে জেলে পাঠিয়েছিলেন বিচারক। তবে কয়েক মাসের ব্যবধানে ঘটলো ঠিক উল্টো ঘটনা। অনুমতি না দেওয়ায় সেই বিচারকই গেলেন জেলে। আর জেল থেকে বেরিয়ে বিয়ে করলেন সমকামী যুগল।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে। প্রায় এক দশকের সম্পর্ককে স্থায়ী করতে মাস ছয়েক আগে কেন্টাকি কোর্টে আবেদন করেছিলেন উইলিয়াম স্মিথ জুনিয়র ও জেমস ইয়েটস। এই কাজকে ঈশ্বরের কর্তৃত্ব উল্লেখ করে তাদের অনুমতি না দিয়ে উল্টো জেলে পাঠান বিচারক কিম ডেভিস।
গত জুনে মার্কিন সুপ্রীম কোর্ট সমকামীদের বিয়েকে বৈধ বলে রায় দিলে আশার আলো দেখেন স্মিথ-জেমস দম্পতি। আবার তারা আবেদন করেন। শুক্রবার সকালে তাদের বিয়ের অনুমতি দেন আদালত। আর তাদের আবেদন গ্রহণ না করায় জেলে পাঠানো হয় বিচারক ডেভিসকে।
যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যে সমকামী বিয়ে বৈধ। গত জুনে সুপ্রীম কোর্টের আদেশের পর কেন্টাকিতে স্মিথ-জেমস দম্পতিই প্রথম বিয়ের অনুমতি পেলেন।






