চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন রুমানা ও জ্যোতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার মেয়েদের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি। অলরাউন্ডার রুমানা খেলবেন হোবার্ট হারিকেনসের হয়ে। উইকেটরক্ষক-ব্যাটার নিগার খেলবেন মেলবোর্ন স্টারসের জার্সিতে। ৬ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন দুই ক্রিকেটার।

আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে বিগ ব্যাশে রুমানা ডাক পেয়েছিলেন এর আগেও। ২০১৭ সালে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দলে নেয় ব্রিসবেন হিট। আর অফস্পিনার খাদিজাতুল কুবরাকে নেয় মেলবোর্ন স্টারস। তবে সেবার ম্যাচ খেলার সুযোগ হয়নি কারোরই। এবার রুমানা ও নিগার ম্যাচ খেলার ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন।

আগামী ১৮ অক্টোবর শুরু হবে মেয়েদের বিগ ব্যাশের পঞ্চম আসর। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় খুব বেশিদিন বিগ ব্যাশে থাকার সুযোগ পাবেন না রুমানা ও নিগার।

জাতীয় দলের ক্রিকেটারদের পাকিস্তান সফরের প্রস্তুতি ক্যাম্প চলছে চট্টগ্রামে। সব ঠিক থাকলে ২৩ অক্টোবর পাকিস্তান যাবে মেয়েরা।

অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি খেলতে যাওয়ার আগে রুমানা ও নিগার ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ভারত ‘এ’ দলের সঙ্গে। এক ম্যাচের জন্য তারা অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৪ অক্টোবর হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ৬ ও ৮ অক্টোবর একই মাঠে।

সমান ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হবে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ১১, ১২ ও ১৪ অক্টোবর। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারতের ‘এ’ দল ঢাকা আসবে বুধবার। এসেই তারা চলে যাবে চট্টগ্রাম।

Reneta

ওয়ানডের জন্য বাংলাদেশ নারী ‘এ’ দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার, রিতু মণি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ (প্রথম ম্যাচ), নিগার সুলতানা (প্রথম ম্যাচ), ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজাতুল-কুবরা, সুরাইয়া আজমিন, পূজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত (শেষ দুই ম্যাচ), ফারিহা ইসলাম (শেষ দুই ম্যাচ)।

টি-টুয়েন্টির জন্য বাংলাদেশ নারী ‘এ’ দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মণি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজাতুল-কুবরা, সুরাইয়া আজমিন, পূজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবিগ ব্যাশরুমানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT