চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিখ্যাত শুটার যেভাবে হত্যা করল মানুষখেকো অবনীকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
বাঘিনী

টানা তিন মাসের চেষ্টার পর ১৩ জনের প্রাণ নেয়া বাঘিনী অবনীকে গুলি করে হত্যা করেছে ভারতের বিখ্যাত শুটার আসগর আলি।

সুপ্রিম কোর্টের আদেশে ভারতের মহারাষ্ট্রের যাবতমল বনে শুক্রবার রাতে গুলি করে হত্যা করা হয় তাকে।

অবনীকে ধরতে গত তিন মাস ধরে ব্যাপক অভিযান চালানোর পর তাকে হাতে পায় বনবিভাগের কর্মকর্তারা।

এর আগে তাকে দেখা মাত্রই গুলি করতে নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এরপর অবনীকে না মেরে বাঁচিয়ে রাখতে নিয়ে অনলাইনে পিটিশনও হয়। 

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিখ্যাত শুটার নবাব শাফাত আলির ছেলে তীক্ষ্ণ শুটার আসগর আলি অবনীকে গুলি করেন। বরাতি বনে রালেগাও পুলিশ স্টেশনের আওতাধীন কম্পার্টমেন্ট নম্বর ১৪৯ এ তার উপর গুলি চালানো হয়।

তবে অবনীর ১০ মাস বয়সী দুই শাবক জীবিত রয়েছে। অন্য বাঘিনীর মূত্র এবং আমেরিকান পারফিউম কম্পার্টমেন্টের আশেপাশে ছড়িয়ে ফাঁদ পেতেছিল কর্মকর্তারা। সেটা শুকেই সেখানে এসেছিলো অবনী।

Reneta

কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই বছরে অন্তত ১৩ জন মানুষকে হত্যা করেছে অবনী। পানধারকাওদা বল এলাকাতেই বসবাস করতো সে।

গত তিন মাস অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ১৫০ জন কর্মকর্তা, হাতি এবং বিশেষজ্ঞ ট্র্যাকার এবং শুটার একসঙ্গে অবনীর খোঁজ চালাচ্ছিল।

ট্র্যাপ ক্যামেরা, ড্রোন, প্রশিক্ষিত কুকুর এবং বনবিভাগের কর্মকর্তারা একত্রে কাজ করে অবনীকে ধরতে। অবনীর জন্য বনবিভাগ মার্কসম্যান শাফাত আলি খানকেও ভাড়া করেন।

তবে গত মাসে, বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ একটি পিটিশনে সায় দেয়, যেখানে বাঘিনীকে হত্যা করার পরিবর্তে জীবিত ধরার পরিকল্পনার কথা বলা হয়েছিল।

ওয়াইল্ডলাইফ অ্যাক্টিভিস্ট জেরিল এ বানাইত সুপ্রিম কোর্টের আদেশ মাথায় রেখে জানান, বাঘিনীকে হত্যা করলে তার বাচ্চারা অনাথ হয়ে পড়ে, তার বদলে বন বিভাগ যদি তাকে জীবিত ধরতে পারে তাহলেই ভালো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবনীবাঘিনীভারতসেমি লিডহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT