চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিক্ষোভ’-এর শেষ লটের শুটিং শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে নির্মিতব্য ছবি ‘বিক্ষোভ’-এর শুটিং আবার শুরু হয়েছে। সোমবার থেকে ছবির শেষ লটের শুটিং করছেন নির্মাতা শামীম আহমেদ রনি।

মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির এক নম্বর ফ্লোরে গিয়ে দেখা যায়, ছবির নায়ক শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলমসহ অনেকে শুটিংয়ে অংশ নিয়েছেন।

‘বিক্ষোভ’ ছবির পরিচালক রনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘৬ জানুয়ারি আফতাব নগরে শুটিং শুরু করি। বিভিন্ন লোকেশনে ২২ জানুয়ারি পর্যন্ত টানা শুটিং চলবে।’

ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন কলকাতার শ্রাবন্তী। ‘বসগিরি’ ছবির এ নির্মাতা জানান, ১০ জানুয়ারি থেকে শ্রাবন্তী শুটিংয়ে অংশ নেবেন। একটি গান বাদে বাকি সব দৃশ্যের কাজ ২২ জানুয়ারির মধ্যে শেষ হবে। বাকি থাকা গানটির শুটিং হবে ব্যাংককে। সবকিছু শেষ করে আসন্ন ঈদুল ফিতরে ‘বিক্ষোভ’ মুক্তি দেয়া হবে।

ছবির নায়ক শান্ত খানের প্রথম ছবি ‘প্রেম চোর’ মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। বিক্ষোভ তার দ্বিতীয় ছবি। এই ছবিটি নিয়ে তিনি বলেন, সকাল ৭ টায় রেডি হয়ে সেটে আসতে হচ্ছে। কড়া মেকআপের সরঞ্জাম লাগাতে হচ্ছে। শট দেয়ার পর গোসল করতে হচ্ছে। প্রথমদিন এই শীতের মধ্যে তিনবার গোসল করতে হয়েছে।শুটিংয়ের জন্য এই শীতের মধ্যে খুব কষ্ট করতে হচ্ছে। চেষ্টা করছি ভালোভাবে কাজটি দর্শকদের উপহার দেওয়ার জন্য।

ছবি: নাহিয়ান ইমন

জানা যায়, শান্ত খান ও শ্রাবন্তী নায়ক–নায়িকা নন, তাদের ছাত্র–শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে। তবে দুজনের চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, জয়দীপ ব্যানার্জিসহ দুই বাংলার এক ঝাঁক পরিচিত মুখ। এছাড়া ছবির মারপিট অংশের পরিচালক ছিলেন ‘সিংহাম’ খ্যাত রকি রাজেশ।

Reneta

এ ছবির মাধ্যমেই বাংলাদেশি কোনো ছবির গানে প্রথম পারফর্ম করছেন বলিউডের সানী লিওন। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটি দৃশ্যধারণ সম্পন্ন হয়। গানটি কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনাল।

‘বিক্ষোভ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়ক আন্দোলনবিক্ষোভলিড বিনোদনশান্ত খানশামীম আহমেদ রনিশ্রাবন্তীসাদেক বাচ্চুসাবেরি আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬

ইরানের কাছ থেকে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT