বিনোদন

বিক্রি মাত্র ২০টি টিকিট, বেহাল দশা ‘ধকড়’-এর

অভিনেত্রী বন্দুক হাতে, নাটকীয় দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী একটি গোপন অস্ত্র হাতে ধরে আছেন, নাটকীয় ও উত্তেজনাপূর্ণ দৃশ্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কঙ্গনার ‘ধকড়’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। ১০০ কোটি রুপি বাজেটের এই ছবি আট দিনে আয় করেছে মাত্র ৩ কোটি। তার মাঝে অষ্টম দিনে পুরো ভারত জুড়ে বিক্রি হয়েছে মাত্র ২০টি টিকেট, যার থেকে আয় এসেছে ৪৪২০ রুপি।

২০ মে মুক্তি পেয়েছে ‘ধকড়’। প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে হতাশ করেছে। মেগা ফ্লপ ঘোষিত হয়েছে ‘ধকড়’। ধুলায় মিশে গেছে কঙ্গনার দীর্ঘদিনের শ্রম ও অর্থ।

পরিস্থিতি এমন হয়েছে যে ওটিটি প্ল্যাটফর্ম এবং টেলিভিশনে সম্প্রচারের স্বত্বও বিক্রি হচ্ছে না। কোনো প্ল্যাটফর্মই ঝুঁকি নিতে রাজি হচ্ছে না। অথচ অতিরিক্ত লাভের আশায় মুক্তির আগে ওটিটি প্ল্যাটফর্মকে ছবি দিতে রাজি হননি প্রযোজকরা।

ছবিটি তৈরির সময় থেকেই সকলের নজর কাড়ার চেষ্টা করেছিলেন কঙ্গনা। কিন্তু শেষমেশ তিনি ব্যর্থ হলেন। সামাজিক মাধ্যমে সবসময়ে সরব কঙ্গনা ছবি মুক্তির পর থেকে একেবারেই চুপ। ছবির ব্যর্থতায় তিনি হতাশ, তা বুঝতে বাকি নেই কারও।

কঙ্গনার জন্য এবার হলমুখী হচ্ছেন না ভক্তরা। তাহলে ক্যারিয়ারে বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছেন অভিনেত্রী? নেট মাধ্যমেও এই নিয়ে চর্চা চলছে।

বিষয়:ধকড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…