শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গোলিয়া সফর সম্পর্কে রোববার গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দুই মহাদেশের জনগণের স্বার্থে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণার মধ্যে দিয়ে শনিবারই শেষ হয়েছে এগারোতম এশিয়া-ইউরোপ সম্মেলন।
সম্মেলনের শেষ দিন আসেম নেতারা যৌথ ঘোষণা দেন। আরো বেশি যোগাযোগ, পারস্পরিক স্বার্থে অংশীদারিত্ব এবং এশিয়া-ইউরোপের মধ্যে সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান আসেম নেতারা।









