রাজনীতি

বিকেলে ড. কামালের সংবাদ সম্মেলন

একাদশ জাতীয় নির্বাচন-ড. কামাল হোসেন দেশে ফিরেছেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, গ্রেপ্তার, মামলা ও ইসির ভূমিকা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

সেখানে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টনের বিষয়েও কথা বলতে পারেন।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

৩ ডিসেম্বর শীর্ষ নেতাদের বৈঠকে আসন বণ্টন ছাড়াও নির্বাচনী ইশতেহার, নির্বাচনী কৌশল নিয়েও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

বিষয়:একাদশ জাতীয় সংসদ নির্বাচন কামাল হোসেন জাতীয় নির্বাচন সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…