চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ দিয়ে আইডিএলসিতে ২ মিনিটেই সঞ্চয় শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

দেশের যে কোন স্থান থেকে বিকাশ অ্যাপ এর মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্স এর ডিজিটাল সেভিংস সেবা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।

ঘরে বসেই কাগজ-পত্র বা ফর্ম পূরণের ঝামেলা ছাড়াই মাত্র দুই মিনিটে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি-এর বিভিন্ন মেয়াদ ও অংকের সেভিংস স্কিম গ্রহণ করতে পারছেন তারা।

গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ হাজার গ্রাহক প্রায় ১৪ কোটি টাকা সঞ্চয় করেছেন এই সেবার আওতায়। বিকাশ অ্যাপ দিয়ে নিজের সুবিধামত সময়ে সঞ্চয় শুরু করা, মাসিক কিস্তি জমা দেয়া, এমনকি মেয়াদ শেষে আবার বিকাশ অ্যাকাউন্টেই পুরো টাকা পাওয়ার সুবিধার কারণে এরই মধ্যে সারাদেশের গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই সেবাটি।

গ্রাহক প্রয়োজন হলে সঞ্চয়ের তিন মাস পর যেকোনো পর্যায়ে জমাকৃত টাকা তুলে নিতে পারছেন বিকাশ অ্যাপের মাধ্যমেই। এদিকে সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পর মুনাফাসহ পুরো টাকা ক্যাশআউট করতে পারবেন কোন খরচ ছাড়াই। সঞ্চয় সেবা চালু করার জন্য বিকাশ অ্যাপের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা সেভিংস অপশনে ক্লিক করতে হয়। বর্তমানে মাসিক ৫০০, ১ হাজার, ২ হাজার এবং ৩ হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয়ী প্রকল্প থেকে নিজের পছন্দমত সঞ্চয় করতে পারছেন। অ্যাপ ব্যবহার করে বিকাশের ৫ কোটি ৮৫ লাখ গ্রাহকের যে কেউ সঞ্চয় সেবাটি নিতে পারছেন।

ডিজিটাল সুবিধার এই সঞ্চয় তরুণদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া তৈরি করেছে। সঞ্চয় সেবা নেয়া প্রায় ৯০ হাজার গ্রাহকের মধ্যে ৬৪ শতাংশ ভবিষ্যতের প্রয়োজনে, ২৫ শতাংশ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ৬ শতাংশ সঞ্চয় শিক্ষা খরচের চাহিদা মেটাতে এবং বাকি ৫ শতাংশ গ্রাহক সঞ্চয় করছেন অন্যান্য উদ্দেশ্যে।

ছোট অংকের মাসিক সঞ্চয়ের এই সেবায় ব্যাংক শাখায় যাওয়া এবং নতুন একাউন্ট খোলার ঝামেলা না থাকায় বিকাশ ও আইডিএলসি-র এই সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা মানুষও সঞ্চয়ী হিসাব খুলতে সক্ষম হচ্ছেন- যা সার্বিকভাবে মানুষের সঞ্চয় প্রবণতা বাড়াতে সহায়তা করছে। নতুন এই সেবায়, বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখে আইডিএলসিতে জমা হয়ে যায়। আর বিকাশের মাধ্যমে নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় টাকা বিকাশ হিসাবে রাখার জন্য গ্রাহককে বার্তা দেওয়া হয়। জমার পরিমাণ, সঞ্চয়ের সময়কাল, মুনাফার পরিমাণ গ্রাহক বিকাশ অ্যাপ থেকেই সরাসরি দেখতে পারেন।

Reneta

এই সেবা সম্পর্কে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “মাসের খরচ মিটিয়ে ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতকে কিছুটা নিরাপদ করার চর্চাটা বেশ পুরোনো। আইডিএলসি ও বিকাশ প্রযুক্তির মাধ্যমে এই সঞ্চয় চর্চায় আরো স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে। বাড়তি সময় না দিয়েই অল্প অংকের এই সঞ্চয় করার এই সুযোগ সব শ্রেণীর মানুষের সামগ্রিক সঞ্চয় বাড়াতে সহায়তা করবে। তা তাদের জীবনমানের পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতির জন্যও ইতিবাচক হয়ে উঠবে।”

আইডিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জাভেদ নূর বলেন, “বাংলাদেশে প্রথমবারের মত এই সঞ্চয়ের সুযোগ আর্থিক অন্তর্ভুক্তির বাহিরে থাকা জনগোষ্ঠীর মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্নপূরণের লক্ষে  আইডিএলসি ও বিকাশের এই সেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইডিএলসিবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT