চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ ও বিজ্ঞান চিন্তার আয়োজনে অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
বিকাশ

স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে সারাদেশের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান উৎসব আয়োজন করতে যাচ্ছে যৌথভাবে বিকাশ ও বিজ্ঞান চিন্তা। এ লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সাথে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন বিজ্ঞান চিন্তা’র একটি চুক্তি স্বাক্ষর হয়।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল(অবঃ) শেখ মো: মনিরুল ইসলাম এবং বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম এতে স্বাক্ষর করেন।

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে স্কুল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। শিক্ষার্থীরা যেখানে তাদের নিজস্ব উদ্ভাবনে বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবে। বিভাগীয় পর্যায় থেকে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।

তাছাড়া ৭ বিভাগীয় জেলা শহরের আয়োজনগুলোতে থাকবে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি প্রতিটি আয়োজনে থাকবে বিজ্ঞান বিষয়ক বইয়ের প্রর্দশনী ও বিক্রির ব্যবস্থা। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এই উৎসব আয়োজিত হবে।

বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবঃ) শেখ মো: মনিরুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের কর্মসূচির সাথে যুক্ত হয়েছে বিকাশ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি যার মধ্যে অন্যতম। এবার সারাদেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে বিজ্ঞান উৎসব কার্যক্রমে থাকছে বিকাশ। এই প্রচেষ্টা স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা বাড়াতে ভূমিকা রাখবে।

বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিজ্ঞান পারে সমস্ত অন্ধকার মুছে আলোর পথ তৈরি করতে। এই প্রচেষ্টা সেই বৃহৎ যাত্রা পথের একটি পদক্ষেপ মাত্র। যা সারাদেশে বিজ্ঞানের চর্চা বাড়াতে অবদান রাখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিজ্ঞান উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ লাখের বেশি ভোটে জয়ী হবেন দেব!

পরবর্তী

জিদানের ‘পগবা’ প্রীতি

পরবর্তী

জিদানের ‘পগবা’ প্রীতি

গন্ধগোকুল

পলাশে বিরল প্রজাতির পাঁচটি গন্ধগোকুল উদ্ধার

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT