চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে লেনদেনে গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২১
অর্থনীতি
A A

এখন থেকে বিকাশে লেনদেন করলেই গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট। পরবর্তীকালে সেই পয়েন্ট ব্যবহার করে ক্যাশব্যাক ও অন্যান্য অফারের সুবিধা নিতে পারবেন গ্রাহক। ফলে যত বেশি লেনদেন, তত বেশি ‘বিকাশ রিওয়ার্ডস’ পয়েন্ট নিয়ে গ্রাহকের লেনদেনকে আরো সাশ্রয়ী ও আনন্দময় করতেই বিকাশের এই উদ্যোগ।

বিকাশ প্রতিনিয়ত তার গ্রাহকদের জন্য উন্নত এবং নতুন নতুন সেবা নিশ্চিত করে যাচ্ছে। সেই মূলনীতির উপর ভিত্তি করেই মোবাইল আর্থিক সেবা খাতে ‘বিকাশ রিওয়ার্ডস’ এর মতো সৃজনশীল সংযোজন নিয়ে এসেছে বিকাশ।

অর্জিত রিওয়ার্ড পয়েন্ট সম্পর্কে জানতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে লোগোর পাশে যুক্ত ‘বিকাশ রিওয়ার্ডস’ আইকনে ট্যাপ করতে হবে। এখান থেকে গ্রাহক তার অর্জিত পয়েন্ট, রিওয়ার্ড লেভেলে অবস্থান, অফার এর পরিমাণ, অর্জিত পয়েন্টের বিবরণী এবং অন্যান্য বিস্তারিত জানার সুযোগ পাবেন। সকল বিকাশ গ্রাহকই বিকাশ ব্যবহারে রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং বিকাশ অ্যাপ থেকে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন।

সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, অ্যাড মানি, পেমেন্ট, পে বিল সহ বিভিন্ন ধরণের বিকাশ লেনদেনে প্রতিবারই নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট যুক্ত হবে। গ্রাহক তার জমা হওয়া পয়েন্ট ব্যবহার করে কোন ধরনের লেনদেনে কত টাকা ক্যাশব্যাক পাবেন তা দেখতে পারবেন বিকাশ অ্যাপ-এর বিকাশ রিওয়ার্ডস সেকশনে।

এছাড়াও গ্রাহক কোন সেবা থেকে কত পয়েন্ট পেয়েছেন এবং কত পয়েন্ট ব্যবহার করেছেন তা ‘পয়েন্ট বিবরণী’ থেকে নিজেই জেনে নিতে পারবেন।বিকাশ রিওয়ার্ডস কিভাবে কাজ করে তেমন একটি ভিডিও গ্রাহকের সুবিধার্থে যুক্ত করা হয়েছে এই স্ক্রিনেই।জমা হওয়া পয়েন্টের ভিত্তিতে গ্রাহক ব্রোঞ্জ, সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড এই ছয়টি রিওয়ার্ড লেভেল-এ বিভক্ত হবেন।

প্রতিটি লেভেলের জন্য থাকছে পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অংকের ক্যাশব্যাক জেতার সুযোগ। বেশি বেশি পয়েন্ট জমা করে গ্রাহক এক লেভেল থেকে অন্য লেভেলে যেতে পারবেন এবং আরো বেশি অফার উপভোগ করতে পারবেন। গ্রাহক কোন লেভেলে আছেন এবং প্রতি লেনদেনে তার অগ্রগতি কি হচ্ছে তাও তিনি ‘প্রগ্রেস বার’ অংশে দেখতে পাবেন। প্রগ্রেস বারে ক্লিক করলে অন্য লেভেলের জন্য কি অফার রয়েছে তাও দেখার সুযোগ থাকবে।

Reneta

গ্রাহকের সুবিধার্থে বিকাশ রিওয়ার্ডস সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তরও যুক্ত করা হয়েছে বিকাশ রিওয়ার্ডস স্ক্রিনের ‘সচরাচর জিজ্ঞাসা’ অংশে।এছাড়া শর্তাবলীতে ক্লিক করে বিকাশ রিওয়ার্ডস সম্পর্কে আরো বিস্তারিত জানার সুযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT