চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে বেতন পাচ্ছেন আরও ১ লাখ পোশাক কর্মী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০১৯
অর্থনীতি
A A

দেশের শীর্ষস্থানীয় আরো দশটি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রায় ১ লাখ কর্মী এখন থেকে বিকাশ একাউন্টে বেতন পাবেন। এ নিয়ে দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের ২৬০টি প্রতিষ্ঠানের সাড়ে ৩ লাখ কর্মী বিকাশের এই ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবাটি গ্রহণ করলেন।

দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই সেবার সঙ্গে যুক্ত হওয়া নতুন দশটি প্রতিষ্ঠান হলো: নিউ এশিয়া গ্রুপ, শাইনেস্ট গ্রুপ, ইভিন্স গ্রুপ, নিউ এজ গ্রুপ, ডেবোনিয়ার গ্রুপ, তামিশনা গ্রুপ, মাহদীন গ্রুপ, ভিশন গ্রুপ, সাঙ্গু গ্রুপ এবং বেস্ট শার্টস লিমিটেড।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে কেক কেটে এই যাত্রার উদ্বোধন করা হয়।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ, নিউ এশিয়া গ্রুপের ডিরেক্টর আমের সেলিম, শাইনেস্ট গ্রুপের ডিরেক্টর আব্দুল হালিম খান, ইভিন্স গ্রুপের ডিরেক্টর শাহ আদিব চৌধুরী, নিউ এজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডেবোনিয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আজম খান, তামিশনা গ্রুপের ডিরেক্টর নাওয়ীদ আলম চৌধুরী, মাহদীন গ্রুপের হেড অব ফিন্যান্স অ্যান্ড একাউন্টস মো: জাফর আলী সেখ, ভিশন গ্রুপের ডিরেক্টর সারাহ হামিদ, সাঙ্গু গ্রুপের ডিরেক্টর মাহির মান্নান এবং বেস্ট শার্টস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মইন উদ্দিন আহমেদ ভূঁইয়া (অব:)।

এসময় উপস্হিত অতিথিরা বলেন: প্রচলিত পদ্ধতিতে কর্মীদের বেতন পরিশোধ ব্যয়বহুল, সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং একই সঙ্গে বেতনের দিনে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিপরীতে বিকাশের মত সহজ, ঝামেলামুক্ত ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুতই পোশাক শিল্পের মালিক এবং কর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।

এ পদ্ধতিতে বেতন পরিশোধে স্বচ্ছতাও আগের চাইতে আরো বেশী নিশ্চিত হয়েছে। শুধু সহজে বেতন পাওয়াই নয়, কর্মীরা বেতন পাওয়ার সাথে সাথে বিকাশ একাউন্টের টাকা অন্য বিকাশ একাউন্টে পাঠানো, মোবাইলের এয়ারটাইম কেনা, বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা কিংবা বিভিন্ন দোকানে পেমেন্ট করাসহ নানা সেবা নিতে পারছেন।

Reneta

এছাড়াও সারাদেশের দুই লক্ষাধিক বিকাশ এজেন্টের যে কোনো পয়েন্ট থেকে প্রয়োজনে ক্যাশ আউটও করতে পারছেন, এমনকি একাউন্টে টাকা জমা রেখে স্বল্পমাত্রায় মুনাফাও অর্জন করতে পারছেন।  কোনোরকম ঝামেলা ছাড়াই সহজে এবং সঠিকভাবে একাউন্টে বেতন পাওয়া ও তা ব্যবহারের পদ্ধতিগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিকাশের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

বিকাশের এই ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবাটি বৃহত্তর অর্থে নারীর ক্ষমতায়নের পাশাপাশি ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর আর্থিক অর্ন্তভুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখছে বলে মনে করে দেশের বৃহত্তম এই মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাশ আউটবিকাশবিকাশ এজেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT