চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে দেয়া যাচ্ছে ২৬টি কোম্পানির ইন্স্যুরেন্স প্রিমিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ঘরে বসেই যে কোন সময় যে কোন স্থান থেকে দেশের শীর্ষ ২৫টি কোম্পানীর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়তি কোন খরচ ছাড়াই বিকাশে পরিশোধ করতে পারছেন গ্রাহক।

আবার বাৎসরিক মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে পছন্দ অনুযায়ী বিভিন্ন পরিমাণ প্রিমিয়াম দিয়ে বিকাশ অ্যাপ থেকেই বিভিন্ন মেয়াদী স্বাস্থ্য এবং জীবন বীমা পলিসি নেয়ার সুযোগও রয়েছে।

কোম্পানীভেদে বিকাশ এর পে বিল অপশন থেকে মার্চেন্ট নম্বর সিলেক্ট করে অথবা সরাসরি পেমেন্ট অপশন থেকে অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে থেকে প্রিমিয়াম জমা দেয়ার সুযোগ রয়েছে, যা গ্রাহক এবং ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান উভয়ের জন্যই সময় ও খরচ সাশ্রয়ী।

মিলভিক বাংলাদেশ লিমিটেড ও কার্নিভাল এ্যাশিউর লিমিটেড এর স্বাস্থ্য ও জীবন বীমা বিকাশ অ্যাপ থেকেই নেয়ার সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহক।
ইন্স্যুরেন্স পলিসি নিতে প্রথমে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ইন্স্যুরেন্স’ অপশন থেকে ‘কার্নিভাল এ্যাশিউর লিমিটেড’ কিংবা ‘মিলভিক বাংলাদেশ লিমিটেড’ নির্বাচন করতে হবে। এর পরের ধাপে গ্রাহকের পছন্দ অনুযায়ী কার্নিভাল বা মিলভিকের ইনস্যুরেন্স ক্যাটাগরিগুলো দেখা যাবে। পছন্দের ক্যাটাগরিতে গিয়ে গ্রাহক তার ব্যক্তিগত তথ্য, মনোনীত ব্যক্তির (নমিনি) তথ্য ও ঠিকানা দেয়ার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ইনস্যুরেন্স এর আবেদন হয়ে যাবে অ্যাপ থেকেই।

কার্নিভাল এ্যাশিউর লিমিটেড এর সেবা:

কার্নিভাল এর গ্রাহকরা ৫ ধরণের হেলথ ইনস্যুরেন্স এর পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বীমাও করতে পারছেন। হেলথ ইনস্যুরেন্স এর আওতায় সর্বোচ্চ ৫ লক্ষ ৫ হাজার টাকা পাওয়া যায় যেখানে বাৎসরিক প্রিমিয়াম ন্যূনতম ৩৬৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩,৯৯৯ টাকা পর্যন্ত। আর লাইফ ইনস্যুরেন্স এর আওতায় সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত কাভারেজ পাওয়া যায় কয়েকটি ক্ষেত্র বিশেষে।

Reneta

মিলভিক বাংলাদেশ লিমিটেড এর সেবা :

মিলভিক ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে ১৮ থেকে ৬৯ বয়সী গ্রাহকরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ পেতে পারেন। বাৎসরিক প্রিমিয়াম ন্যূনতম ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫,৫০০ টাকা পর্যন্ত। ‘মিলভিক হেলথ’ এর আওতায় ৩, ৬ ও ১২ মাস মেয়াদী ৮ ধরণের ইন্স্যুরেন্স রয়েছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন হাসপাতালে ক্যাশব্যাক, ২৪ ঘন্টা ডাক্তারের সেবা নেয়ার সুযোগ ও হেলথ টিপস পেতে পারেন গ্রাহক। আর ‘মিলভিক লাইফ’ এর আওতায় ৩, ১২ বা ২৪ মাস মেয়াদী ৪ ধরণের ইন্স্যুরেন্স পাচ্ছেন গ্রাহক।

মেটলাইফ বাংলাদেশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, , গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, চার্টাড লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, রুপালি ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রটেকটিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, আস্থা লাইফ ইন্স্যুরেন্স,গ্রামীন টেলিকম হেলথ কেয়ার সল্যুশন্সএর কিস্তি বিকাশে পরিশোধ করা যায়।

দেশের যেকোন স্থান থেকে যেকোন সময় খুব সহজে বিকাশ দিয়ে ইন্স্যুরেন্স পলিসি নিতে পারা গ্রাহকের জন্য এক নতুন স্বস্তি। সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, ইত্যাদির পাশাপাশি বীমার মতো নতুন নতুন সেবা যোগ হওয়ায় গ্রাহকদের লেনদেনে এসেছে আরো বেশি সক্ষমতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কখন, কোন ভ্যাকসিন পাওয়া যাবে বাংলাদেশে

পরবর্তী

বিরক্ত মাহি, বললেন ‘পরিচালক তার কথা রাখেনি’

পরবর্তী

বিরক্ত মাহি, বললেন ‘পরিচালক তার কথা রাখেনি’

নিষ্প্রভ সাকিব, শান্তর ব্যাটে রাজশাহীর জয়

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT