চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে কৃষি পণ্যের পেমেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
কৃষি, তথ্যপ্রযুক্তি
A A

এখন বিকাশের মাধ্যমেই কৃষি উৎপাদন পণ্যের পেমেন্ট করতে পারবেন কৃষকেরা। তবে তার জন্য ব্যবহার করতে হবে এসিআই এর ফসলি ‘অ্যাপটি।’

বুধবার কৃষি পণ্যের উৎপাদন প্রতিষ্ঠান এসিআই লি. এবং দেশের সর্ববৃহৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

কৃষকদের সুবিধার্থে এ সমঝোতা স্বাক্ষর করেন এসিআই এগ্রিবিজনেস-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. ফা হ আনসারী এবং বিকাশ-এর চীফ কমার্সিয়াল অফিসার মিজানুর রশীদ।

এ সেবার আওয়তায় থাকছে এসিআই-এর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফসলি’ এবং ‘রূপালি’ কৃষকদের জন্য নতুন পেমেন্ট অফার।

এছাড়া কৃষিকাজে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক, খামার যান্ত্রিকীকরণ এবং গবাদি পশুর স্বাস্থ্যরক্ষা পণ্য ক্রয়ে লেনদেন সম্পন্ন করতে এসিআই বিকাশ ব্যবস্থা। এবং ‘ফসলি’ ব্যবহারকারীরা খুব শীঘ্রই সরাসরি বিকাশ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করার সুযোগ পাবেন।

পাশাপাশি, এসিআই এর নির্ধারিত বিক্রেতারা পণ্যের মূল্য বিকাশ মারচেন্ট একাউন্টের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

Reneta

এ বিষয়ে বিকাশ এর প্রধান কমার্সিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, ‘এই অংশীদ্বারিত্বের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন কৃষকরা। তাঁরা এখন যেকোন সময় যেকোন স্থান থেকে ঝামেলা ছাড়াই খুব সহজে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কৃষি উপকরণ ক্রয় করতে পারবেন। আবার উৎপাদিত পণ্যের মূল্যও বিকাশের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।যা কৃষকদের সময় এবং খরচ বাঁচাবে।’

বর্তমানে প্রায় ১ লক্ষাধিক কৃষক ‘ফসলি’ ব্যবহার করছেন। এটি মাঠ থেকে ফসল কাটার ক্ষেত্রে কৃষক, খুচরা বিক্রেতা, ডিলার, সরকারি ও বেসরকারি খাতের সম্প্রসারণ কর্মকর্তাদের জন্য জিও-ডাটা ও উপগ্রহচিত্রের বিশ্লেষণ ভিত্তিক কৃষি পরামর্শ প্রদানের একমাত্র ডিজিটাল সার্ভিস।

বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল/ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকফসলি ‘অ্যাপবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT