চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশের নতুন পে-রোল সল্যুশন চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ডিজিটাল বেতন বিতরণ ব্যবস্থা আরো স্বয়ংক্রিয়, সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে এবং সেই সাথে তাদের জন্য টেকসই আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে নতুনভাবে ডিজিটাল পে-রোল সল্যুশন নিয়ে এসেছে বিকাশ।

স্বয়ংক্রিয় এ পদ্ধতিতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ এখন থেকে নিজেরাই আরো দ্রুত এবং কার্যকরভাবে শ্রমিকদের কাছে বেতন পৌঁছে দিতে পারবেন।

ফলে, বেতন বিতরণ ব্যবস্থা হবে আরো সহজ, নিরাপদ এবং স্বচ্ছ। শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে বেতনই নয়, এ খাতে একটি টেকসই আর্থিক ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিকাশ। শ্রমিকরা এখন বিকাশে পাওয়া বেতন ডিজিটাল পদ্ধতিতেই ব্যবহার করে তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরো উন্নত করার সুযোগ পাচ্ছেন।

এর অংশ হিসেবে ফ্যাক্টরির ভেতরেই ন্যায্য মূল্যের দোকান ‘সুলভ বাজার’ স্থাপন করেছে বিকাশ যেখানে শ্রমিকদের জন্য বিভিন্ন পণ্যে থাকছে আকর্ষণীয় অফার। নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ফ্যাক্টরিতে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করার কাজ করছে বিকাশ।

এছাড়াও ফ্যাক্টরি কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আরো সচেতন করতে বিকাশ, বিএসআর এর সাথে যৌথভাবে আয়োজন করেছে গবেষণা ও ট্রেনিং প্রোগ্রাম। পাশাপাশি, শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ গ্রাহক সেবা পয়েন্ট এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা শ্রমিকদের জন্য ইন্সট্যান্ট লোন এবং সেভিংস-এর মতো নানাবিধ সুবিধা দিচ্ছে বিকাশ। এছাড়াও শ্রমিকদের প্রতিদিনকার কেনাকাটায় সরাসরি বিকাশ পেমেন্টের সুবিধা দেয়ার লক্ষ্যে কর্ম এবং আবাসস্থলের কাছাকাছি মার্চেন্ট অবকাঠামো নির্মাণে কাজ করছে বিকাশ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতের শীর্ষ এবং অনুকরণীয় উদ্যোক্তাদের উপস্থিতিতে ‘ডিজিটাল পে-রোল সল্যুশন’ এর নতুন যাত্রার উদ্বোধন করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং তৈরি পোশাক খাতের বিশ্বখ্যাত বাংলাদেশী প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স এর চেয়ারম্যান ও সিইও কে এম রেজাউল হাসনাত।

Reneta

একই অনুষ্ঠানে ২০১৫ সালে চালু হওয়া বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশন এর প্রথম ব্যবহারকারী প্রতিষ্ঠান হিসেবে ভিয়েলাটেক্সকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ), চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং বিশ্বখ্যাত রিটেইল ব্র্যান্ড এম এন্ড এস এর কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT