চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকালের ডাকে আর চিঠি আসবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
অন্যান্য
A A
বনশ্রী সেনগুপ্ত

বনশ্রী সেনগুপ্ত

ভারতের বাংলা গানের স্বর্ণযুগের শিল্পী বনশ্রী সেনগুপ্ত (৭৩) আর নেই। আজ ​রোববার বেলা সাড়ে ১১টায় কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এসএসকেএমের সহকারি সুপার সেমন্তি মুখোপাধ্যায় বলেন, ‘বনশ্রী সেনগুপ্ত অনেক দিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। ছিল হৃদরোগ, লিভার আর কিডনির সমস্যা। ১০ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।’

‘আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম’, ‘আমার অঙ্গে জ্বলে রংমশাল’, ‘ছি ছি ছি এ কী কাণ্ড করেছি’, ‘দূর আকাশে তোমার সুর’, ‘হীরা ফেলে কাঁচ’—এমনি অসংখ্য জনপ্রিয় গানের শিল্পীর মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘বনশ্রীদির চলে যাওয়াটা বড় ক্ষতি।’

Banglabid

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটা নাগাদ বনশ্রী সেনগুপ্তের মৃতদেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান অনুরাগীরা। এরপর সন্ধ্যায় ক্যাওড়াতলা মহাশ্মশানে বনশ্রী সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে।

বনশ্রী সেনগুপ্তর জন্ম হুগলির চুঁচুড়ায়। বাবা প্রয়াত শৈলেন্দ্রনাথ রায় ছিলেন উচ্চাঙ্গসংগীতের শিক্ষক। বাবার কাছেই গানে হাতেখড়ি বনশ্রীর। শান্তি সেনগুপ্তকে বিয়ে করে কলকাতায় চলে আসেন বনশ্রী। এরপর সুধীন সেনগুপ্তর কাছে টানা ২০ বছর সংগীতে তালিম নেন। অসংখ্য বাংলা ছবিতে গান গেয়েছেন। রেকর্ড করেছেন কয়েক’শ গান। পূজা উপলক্ষে প্রকাশিত তার গাওয়া বেশির ভাগ গানই পেয়েছে দারুণ জনপ্রিয়তা। প্রবীর মজুমদার, নীতা সেন, সাগিরুদ্দিন খান, সন্তোষ সেনগুপ্ত, দীনেন্দ্র চৌধুরী প্রমুখ সুরকারদের সুরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বনশ্রী সেনগুপ্ত।

বনশ্রী সেনগুপ্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসুন এই গানটি শুনি—

Reneta

https://www.youtube.com/watch?v=Y5ZJibC_XYs

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জকে বিভাগ করা হলে নাম হবে ‘মধুমতি বিভাগ’: পরিকল্পনামন্ত্রী

পরবর্তী

নিজেদের রেকর্ড ভাঙলো দক্ষিণ আফ্রিকা

পরবর্তী

নিজেদের রেকর্ড ভাঙলো দক্ষিণ আফ্রিকা

‘ডুব’ থেকে আপত্তিকর তথ্য বাদ দিতে হবে: শাওন,
ছবি: ওবায়েদুল হক তুহিন

‘ডুব’ থেকে আপত্তিকর তথ্য বাদ দিতে হবে : মেহের আফরোজ শাওন

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT