চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকল্পধারা ভেঙেছে একটি বড় দল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

দেশের একটি বড় দলের ষড়যন্ত্রের কারণে বিকল্পধারা বাংলাদেশ ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাহী বি. চৌধুরী।
তিনি বলেছেন, বিকল্পধারা বাংলাদেশ ভেঙে যাওয়ার পেছনে একটি বড় রাজনৈতিক দলের ষড়যন্ত্র দেখছে বিকল্পধারা বাংলাদেশ। যারা বিকল্পধারার প্রেসিডেন্ট ও মহাসচিবকে বহিষ্কার করেছেন, তারা বহিষ্কৃত হয়েছেন এক মাস আগে। তারা বিকল্পধারার কেউ নন।

শুক্রবার সন্ধ্যায় এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহী বি চৌধুরী এ মন্তব্য করেন।

মাহী বি চৌধুরী বলেন, বিকল্পধারার নামে দল গঠন ঘৃণিত ও হাস্যকর। বিকল্পধারার বহিষ্কৃত নেতা শাহ আহম্মেদ বাদল বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টুর একজন কর্মচারী। সেখান থেকে হয়ে থাকলে, এটি খুবই দুঃখজনক। এ সময় তিনি খবরের গুরুত্ব অনুসারে সত্যতা নিশ্চিত হয়ে সঠিক সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

বিকল্পধারার মুখপাত্র মাহী বলেন, আমরা বিএনপিকে আগেই বলেছি, স্বাধীনতাবিরোধীদের ছাড়লে এবং ভারসাম্যের রাজনীতি মেনে নিলে তাদের সঙ্গে ঐক্য করতে আমাদের কোনা আপত্তি নেই। এখনো বিএনপির ৭০ থেকে ৮০ ভাগ মানুষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্যের বিরোধী। আমরা জাতীয়তাবাদী শক্তির বৃহৎ ঐক্য চাই। এই লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ ন্যাপ এবং এনডিপি যুক্তফ্রন্টে কাজ করতে সম্মত হয়েছে। আরও অনেক দল এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।

বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে মাহী বি চৌধুরী আরও বলেন, ২০০১ সালে বিএনপি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট করেছে, সে সময় থেকে বিএনপিতে ভাঙনের সূত্রপাত।

তিনি বলেন, বি চৌধুরী সাত মাস রাষ্ট্রপতি থাকার পর পদত্যাগ করেন। ২০০৪ সালে সংসদ সদস্যপদ থেকে তিনি নিজে এবং মেজর (অব.) মান্নান পদত্যাগ করেন। তারপর কর্নেল অলির নেতৃত্বে মন্ত্রী, সংসদ সদস্যসহ আরও ৩০ থেকে ৩৫ জন পদত্যাগ করেন। এরপর বিএনপির তৎকালীন মহাসচিব মান্নান ভূঁইয়ার নেতৃত্বে সব ভাঙন হয় স্বাধীনতাবিরোধীদের জোটে নেওয়ার কারণে।

Reneta

শুক্রবার সকালে বিকল্পধারার নেতা নুরুল আমিন ব্যাপারী ও বহিষ্কৃত নেতা শাহ আহম্মেদ বাদল সংবাদ সম্মেলন করে বি চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান ও মাহীকে পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি করেন। এতে নুরুল আমিনকে প্রেসিডেন্ট ও বাদলকে মহাসচিব করা হয়। এই অংশটি ড. কামালের ঐক্যফ্রন্টের সঙ্গে থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকল্পধারা বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT