কুল বিএসজেএ মিডিয়া কাপে আরিফের জোড়া গোলে সমকালকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই।
পুরো সময় মাঠে আধিপত্য ধরে রেখে ২ মিনিটের মধ্যে চ্যানেল আইকে লিড এনে দেন আরিফ হোসেন হৃদয়। গত দু’ম্যাচে হ্যাটট্রিক করা রাহুল রায়ের গোলে ব্যবধান গড়ায় ২-০ তে।
বিরতির পর ইনজুরিতে পরে মাঠ ছাড়েন রাহুল রায়। চ্যানেল আইয়ের হয়ে তৃতীয় গোলটি করে নওফেল। এর ৩ মিনিট পরে আবারও আরিফের গোলে ৪-০ তে জয় পায় চ্যানেল আই।
মঙ্গলবার সকাল ৯’টায় সেমিতে মাঠে নামবে চ্যানেল আই। এদিনই সকাল ১১’টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।







