বৃষ্টিতে মাটি নরম হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চত্বরের উত্তর দিকের সীমানা দেয়াল ধসে পুলিশ ও আনসার সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম, আনসার সদস্য ওমর ফারুক, পথচারী পারভীন এবং আরও তিনজন পথচারী। অপর পথচারীদের নাম জানা সম্ভব হয়নি।
বুধবার বিকেল সোয়া ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে বিএসএমএমইউ-এর চত্বরের উত্তর দিকের প্রায় ১০০ ফুট সীমানা দেয়াল ভেঙে পড়ে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।







