চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএমএমইউকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী উপহার দিল ‘নগদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
অর্থনীতি
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী উপহার দিল ‘নগদ’।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ‘নগদ’র নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপহার সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপহার সামগ্রী গ্রহণ করেন।

Banglabid

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবীদের ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে ৬০০ পিপিই, ১,০০০ স্যানিটাইজার ও ৪,০০০ কেএন নাইনটিফাইভ মাস্ক উপহার দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

উপহার সামগ্রী গ্রহণের পর বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনার এই সংকটময় সময়ে ‘নগদ’ কর্তৃক বিএসএমএমইউ চিকিৎসক ও নার্সদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই সামগ্রীগুলো আমাদের অনেক সাহায্য করবে এবং নিঃসন্দেহে এগুলো চিকিৎসক ও নার্সদের সুরক্ষিত থাকতে সহায়তা করবে। ‘নগদ’ ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, করোনা সংকটকালে বিএসএমএমইউ-এর মতো এমন একটি মহতী প্রতিষ্ঠানের সাথে থাকতে পেরে ‘নগদ’-এর প্রতিটি সদস্য অত্যন্ত গর্বিত। তিনি ভবিষ্যতেও বিএসএমএমইউ-এর যেকোনো সহযোগিতার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে যেকোনো জনকল্যাণমূলক কাজে ‘নগদ’কে সম্পৃক্ত করার আহ্বান জানান।

Reneta

উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বিএসএমএমইউ-এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ‘নগদ’-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল মো. কাওসার সওকত আলী (অব.), হেড অব এলইএ লেফটেন্যান্ট কর্নেল রশীদ (অব.), জেনারেল ম্যানেজার এলইএ ডিআইজি মাহবুব (অব.) ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্কোয়াড্রন লিডার আসমা আলমগীর (অব.) এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসকনগদবিএসএমএমইউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ার্নার-স্মিথ-ম্যাক্সওয়েলরা আসছেন না বাংলাদেশে

পরবর্তী

ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট ঢাকার কাছাকাছি, চীনা ভ্যাকসিন প্রয়োগ ১৯ জুন থেকে

পরবর্তী

ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট ঢাকার কাছাকাছি, চীনা ভ্যাকসিন প্রয়োগ ১৯ জুন থেকে

দক্ষিণাঞ্চলের অনেক স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT